Tendulkar-Bachchan Can Expand Bungalow: বাংলো সম্প্রসারণ করতে পারবেন সচিন, বচ্চনরা, মিলল অনুমতি
জুহু মুম্বইয়ের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সকল ঘর বাড়ি রয়েছে তা সম্প্রসারণ কিংবা বাড়ির সীমা বৃদ্ধি করার আগে কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক।
মুম্বই, ১০ এপ্রিলঃ মহারাষ্ট্রের কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (Maharashtra Coastal Zone Management Authority) সচিন তেন্ডুলকর (Amitabh Bachchan and Sachin Tendulkar) এবং অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুম্বইয়ের বাংলো সম্প্রসারণের আবেদন গ্রহণ করেছে (Tendulkar-Bachchan Can Expand Bungalow)। জুহু মুম্বইয়ের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যে সকল ঘর বাড়ি রয়েছে তা সম্প্রসারণ কিংবা বাড়ির সীমা বৃদ্ধি করার আগে কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। সমুদ্রের পাশে হওয়ায় ওই সমস্ত এলাকা গুলো প্রশাসনের অধীনে।
নিজেদের বাড়ি সম্প্রসারণের লক্ষ্যে বহু মানুষই কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি কাছে আবেদন পত্র জমা দেন। সেই তালিকায় ছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন এবং ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। এবার সেই সমস্ত আবেদন পত্র গ্রহণ করল অথরিটি।
তেন্ডুলকরের বাংলো বান্দ্রার কার্টার রোড উপকূল রেখার কাছে। বাংলোটিতে বর্তমানে চতুর্থ তলা রয়েছে। কিন্তু সেটি সম্প্রসারণ করে পঞ্চম তলা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছেন তারকা ক্রিকেটর। কিন্তু ২০১৯ সালে আবেদন পত্র জমা করা হলেও সেই সময়ে তেন্ডুলকরকে অনুমতি দেওয়া হয়নি।
অন্যদিকে জুহু ভিলে পার্লেতে অমিতাভ বচ্চনের বাড়ি সম্প্রসারণের জন্যে কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির কাছে একটি আবেদন পত্র জমা দিয়েছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan)। তারকাদের মতো বহু সাধারণ মানুষের তাঁদের বাড়ি সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে আবেদন পত্র জমা পড়েছিল। কিন্তু কোস্টার রেগুলেশন জোন (Coastal Regulation Zone) কোন অনুমোদনই গ্রাহ্য করেননি সেই সময়ে। ফলে আবেদনকারীরা CRZ এর বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে বেশ কিছু পিটিশন জমা করে।
কোস্টাল রেগুলেশন জোনের বিধি নিষেধ গুলো ২০১৯ সালের পর অনেকটাই শিথিল করা হয়েছে। যার ফলে অমিতাভ-সচিনদের মতো অনেকেরই উপকূলবর্তী এলাকায় বাড়ি সম্প্রসারণের অনুমতি দেওয়া হয়েছে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)