Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুর তদন্ত করুক সিবিআই, 'ন্যায় ফর SSR জন আন্দোলন' শুরু করলেন প্রয়াত অভিনেতার দিদি

সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে এবার যাতে সিবিআই তদন্ত হয়, সেই দাবিও করেন প্রয়াত অভিনেতার দিদি। তবে এই প্রথম নয়, যখন সুশান্তের মৃত্যু নিয়ে সুর চড়ালেন তাঁর দিদি।

Sushant Singh Rajput, Shweta Singh Kirti (PhotoCredit: Instagram)

মুম্বই, ২৯ এপ্রিল: 'ন্যায় ফর এসএসআর জন আন্দোলন' শুরু করলেন সুশান্ত সিং  রাজপুতের (Sushant Singh Rajput) দিদি শ্বেতা সি কীর্তি (Shweta Singh Kirti )। সুশান্তের মৃত্যুর পিছনে কী কারণ, সে বিষয়ে কারণ খুঁজতেই এবার ফের ভাইয়ের হয়ে বিচার চাইলেন শ্বেতা সিং কীর্তি। পাশাপাশি সুশান্তের মৃত্যুর কারণ খুঁজতে এবার যাতে সিবিআই তদন্ত হয়, সেই দাবিও করেন প্রয়াত অভিনেতার দিদি। তবে এই প্রথম নয়, যখন সুশান্তের মৃত্যু নিয়ে সুর চড়ালেন তাঁর দিদি। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ভাইয়ের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে সিবিআই তদন্তের আর্জি জানান এসএসআর-এর দিদি। এবারও তাঁকে দেখা যায়, সুশান্তের হয়ে গলা ফাটাতে।

আরও পড়ুন: Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যু কীভাবে জানতে চান, ৪৫ মাস পর প্রধানমন্ত্রীকে আবেদন প্রয়াত অভিনেতার দিদির

নিজের সোশ্যাল হ্যান্ডেল স্বেতা শিং কীর্তি সুশান্তের মৃত্যুর তদন্ত দাবি করে 'ন্যায় ফর এসএসআর জন আন্দোলন' নামে একটি ভিডিয়ো পোস্ট করেন। যা দেখে সুশান্তের দিদিকে সমর্থন জানাতে শুরু করেন অসংখ্য মানুষ।

দেখুন সুশান্তের দিদির পোস্ট...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement