Sunny Leone: লোক দেখাতেই সানি লিওন নিশার মতো মেয়েকে দত্তক নিয়েছেন? সমালোচকদের একহাত অভিনেত্রীর

সানি লিওন বলেন, তাঁর মা হওয়ার সত্ত্বা নিয়ে যদি কেউ কটাক্ষ করেন, তাহলে তাঁর কিছু যায় আসে না। তিনি এবং তাঁর স্বামী কীভাবে সন্তানদের বড় করছেন, তা না জেনেবুঝে যে কেউ এমন মন্তব্য করতেই পারেন। তাতে তাঁর কিছু যায় আসে না বলে মন্তব্য করেন সানি।

Sunny Leone With Her Family (Photo Credit: Instagram)

মুম্বই, ৪ মার্চ:  শুধুমাত্র জনপ্রিয়তার লোভে সানি লিওন (Sunny Leone) নিশাকে দত্তক নিয়েছেন।  সম্প্রতি এভাবেই সানি লিওনকে ট্রোল করা হয় নেটিজেনদের একাংশের তরফে। যার উত্তর দিতে গিয়ে প্রথমে রেগে যান সানি লিওন।  এরপর সমালোোচকদের যোগ্য জবাব দেন বলিউড অভিনেত্রী।

সানি লিওন বলেন, তাঁর মা হওয়ার সত্ত্বা নিয়ে যদি কেউ কটাক্ষ করেন, তাহলে তাঁর কিছু যায় আসে না।  তিনি এবং তাঁর স্বামী কীভাবে সন্তানদের বড় করছেন, তা না জেনেবুঝে যে কেউ এমন মন্তব্য করতেই পারেন।  তাতে তাঁর কিছু যায় আসে না বলে মন্তব্য করেন সানি।  তাঁর জীবন সম্পর্কে না জেনে, পরিবারের কথা না জেনেবুঝে কেউ যখন এই ধরণের মন্তব্য করেন, তা অত্যন্ত বিরক্তিকর বলে কটাক্ষ করেন অভিনেত্রী (Actor)।

আরও পড়ুন:   Kangana Ranaut: বেনারসীতে সেজে মহাশিবরাত্রিতে নাচছেন কঙ্গনা, ভাইরাল ভিডিয়ো

সম্প্রতি সানি লিওন এবং তাঁর তিন সন্তানকে মুম্বইতে (Mumbai) দেখা যায়।  যেখানে সানি তাঁর দুই ছেলের হাত ধরে রয়েছেন বলে দেখা যায়।  দুই ছেলের হাত ধরে থাকলেও, মেয়ে নিশাকে একাই সিঁড়ি দিয়ে নামতে দেখা যায়।  য়ে ছবি প্রকাশ্যে আসতেই সানিকে কটাক্ষ করা হয় নেটিজেনদের একাংশের তরফে।  অভিনেত্রী শুধুমাত্র জনপ্রিয়তার লোভে নিশাকে দত্তক নিয়েছেন বলে কটাক্ষ করা হয়।  এরপরই ওই সমালোচনাকারীকে পালটা জবাব দেন অভিনেত্রী।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement