Sreeleela: উত্তরবঙ্গে শুটিংয়ে এসে বিশ্রী ঘটনার সাক্ষী শ্রীলীলা, ভিড়ের মধ্যে অভিনেত্রীকে হ্যাঁচকা মেরে টান, নির্বাক কার্তিক

কয়েকজন ভক্ত অভিনেত্রীর হাত ধরে হিড়হিড় করে তাঁকে ভিড়ের মধ্যে টেনে আনার চেষ্টা করলেন। কোনক্রমে নায়িকার নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন।

Sreeleela forcibly pulled into crowd at North Bengal (Photo Credits: Instagram)

পরিচালক অনুরাগ বসুর (Anurag Basu) আসন্ন ছবির শুটিং করতে উত্তরবঙ্গে (North Bengal) এসেছেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) এবং দক্ষিণী সুন্দরী শ্রীলীলা। পাহাড়ি এলাকার রাস্তাঘাট, ওলিগলি, চা বাগানে জোরকদমে চলছে শুটিং। তারকা দর্শনে শুটিংস্থলের আশেপাশে উপচে পড়ছে ভিড়। কড়া নিরাপত্তার মধ্যে চলছে অনুরাগের ছবির শুটিং। এদিকে উত্তরবঙ্গে শুটিং করতে এসে বিশ্রী এক কাণ্ড ঘটে গেল শ্রীলীলার সঙ্গে। কয়েকজন ভক্ত অভিনেত্রীর হাত ধরে হিড়হিড় করে তাঁকে ভিড়ের মধ্যে টেনে আনার চেষ্টা করলেন। কোনক্রমে নায়িকার নিরাপত্তারক্ষীরা তাঁকে উদ্ধার করেন। ওই ঘটনার সময়ে শ্রীলীলার সঙ্গেই ছিলেন কার্তিক। তবে তিনি নির্বাক রইলেন।

রঙের পাহাড়ি এলাকায় শুটিং করতে এসে দক্ষণী অভিনেত্রীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার ভিডিয়ো হুহু করে ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভক্তদের ভিড়ের মাঝখান দিয়ে হেঁটে আসছেন কার্তিক। ঠিক তাঁর পিছনেই ছিলেন নায়িকা শ্রীলীলা। তাঁদের সঙ্গে নিরাপত্তারক্ষীরাও ছিলেন। এমন সময়ে আচমকা কয়েকজন ভক্ত ভিড়ের মধ্যে থেকে হাত বাড়িয়ে নায়িকাকে নিজেদের দিকে টানে নেওয়ার চেষ্টা করছেন। তাঁদের সঙ্গে শক্তিতে না পেরে হেঁচকার জেরে ভিড়ের দিকে কিছুটা এগিয়ে গেলেন শ্রীলীলা। তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা টেনে উদ্ধার করেন অভিনেত্রীকে। সবটা মিটে যাওয়ার পর পিছনে চোখ যায় কার্তিকের।

ভিড়ের মধ্যে শ্রীলীলাকে হ্যাঁচকা মেরে টানঃ

 

View this post on Instagram

 

A post shared by PapaPaparazzi (@papapaparazziofficial)

ভক্তের ভিড়ের মাঝে এমচরণ কখনই আসা করেননি নায়িকা তাঁর চোখে মুখে অস্বস্তি স্পষ্ট। দেখে নিলেন পোশাক ঠিকঠাক রয়েছে কিনা। এই ভিডিয়ো নেটিপাড়ায় ছড়িয়ে পড়তেই সরব হয়েছে নেটবাসী। তারকাদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement