Shilpa Shetty's Husband Raj Kundra: 'শিল্পা-রাজের হাসিখুশি সংসার ভাঙার চেষ্টা চলছে'

মঙ্গলবার ক্যামেরার সামনে হাজির হয়ে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার সমর্থনে সুর চড়ান রাখি সাওয়ান্ত। তিনি বলেন, বলিউডে নিজের জায়গা করার জন্য শিল্পা শেট্টি অনেক পরিশ্রম করেছেন।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ জুলাই: শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা একজন ভাল মানুষ। তিনি একজন সফল ব্যবসায়ী। রাজ কুন্দ্রার বিরুদ্ধে যেভাবে একের পর এক অভিযোগ করা হচ্ছে, তার কোনও সত্যতা নেই। একজন সম্মানীয় মানুষকে কেন এভাবে হেনস্থা করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।

মঙ্গলবার ক্যামেরার সামনে হাজির হয়ে শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার (Raj Kundra) সমর্থনে সুর চড়ান রাখি সাওয়ান্ত। তিনি বলেন, বলিউডে নিজের জায়গা করার জন্য শিল্পা শেট্টি অনেক পরিশ্রম করেছেন। তিনি একজন যোগগুরু। শিল্পার হাসিখুশি সংসার তছনছ করার জন্য কেউ ষড়যন্ত্র করছেন। শিল্পার দুই সন্তান রয়েছে। কেন শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রার সুখের, শান্তির সংসার ভেঙে চুরমার করে দেওয়ার চেষ্টা চলছে বলে প্রশ্ন তোলেন রাখি।

আরও পড়ুন:  Shilpa Shetty's Husband Raj Kundra: রাজের বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশের অভিযোগ, শিল্পাকে নিয়ে ব্যাকুল পুনম পান্ডে

 

View this post on Instagram

 

সোমবার রাতে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। গ্রেফতারির পর মঙ্গলবার মুম্বইয়ের এসপ্ল্যানেড কোর্টে তোলা হয় রাজকে। এরপরই রাজ কুন্দ্রাকে আগামী ২৩ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় মুম্বইয়ের ওই আদালত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement