Shah Rukh Khan Video: নিরাপত্তার ফাঁক গলে শাহরুখের খুব কাছে চলে এলেন এক ব্যক্তি, কী করলেন কিং খান? দেখুন
নিরাপত্তার কড়া মোড়কে চুল ঠিক করতে করতে বিমানবন্দর থেকে হেঁটে আসা শাহরুখকে দেখে ঝলসে উঠতে শুরু করে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ।
মুম্বই, ২৭ এপ্রিলঃ রবিবার দুপুরে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) দেখা মিলল বলিউড বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)। ৫৯ বছরেও শাহরুখের ফিটনেস দেখে লজ্জায় মুখ লোকানোর জো হাঁটুর বয়সী নায়কদের। কিং খান বলিউডের এমন এক অভিনেতা যার ভক্ত দেশ-বিদেশের নানাপ্রান্তে ছড়িয়ে রয়েছে। আসমুদ্র হিমাচল তাঁর ভক্ত। দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারে তাঁকে নিয়ে কোন দিন কোন সমালোচনা শোনা যায়নি। গুজব থেকে বরাবরই দূরে থেকেছেন তিনি। এদিন বিমানবন্দরে শাহরুখের লুকে ফিদা ভক্তরা। নিরাপত্তার ফাঁক গলে এক ভক্ত এগিয়ে এসে হাত মেলালেন কিং খানেরর সঙ্গে।
এদিন মুম্বই বিমানবন্দরে শাহরুখকে দেখা গিয়েছে সাদা টি-শার্টে, তার উপরে চাপানো হালকা নীল রঙের জ্যাকেট আর নীচে জিন্স। চোখে সানগ্লাস, স্লিং ব্যাগ এবং সাদা স্নিকার বাদশার এয়ারপোর্ট লুক একেবারে পরিপূর্ণ করেছে। নিরাপত্তার কড়া মোড়কে চুল ঠিক করতে করতে বিমানবন্দর থেকে হেঁটে আসা শাহরুখকে দেখে ঝলসে উঠতে শুরু করে পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশ।
হ্যান্ডসাম শাহরুখ চুল ঠিক করতে করতে বেরিয়ে এলেন বিমানবন্দর থেকেঃ
হঠাৎই অভিনেরতা লক্ষ্য করলেন তাঁর নিরাপত্তারক্ষীর ফাঁক গলে এগিয়ে এসেছেন এক ভক্ত। নিরাপত্তা লঙ্ঘনের জন্যে তাঁকে দূরে সরিয়ে না দিয়ে উলটে ভক্তের সঙ্গে হাত মেলালেন কিং খান। আনন্দে ডগমগ ভক্ত।
নিরাপত্তা লঙ্ঘন করে এগিয়ে এলেন ভক্তঃ
বিমানবন্দরে ভক্তের সঙ্গে শাহরুখ এমন অমায়িক ব্যবহার দেখে আপ্লূত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ভাইরাল হয়েছে কিং খানের সেই ভিডিও।