Satish Kaushik Death: বাগান বাড়ি থেকে মিলল একাধিক ওষুধ, সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে বাড়ছে সন্দেহ

দিল্লির বাগান বাড়িতে আয়োজিত সেদিনের পার্টির অতিথি তালিকা খতিয়ে দেখতে চাইছে পুলিশ।

Photo Credit Twiter

মুম্বই, ১১ মার্চঃ দিল্লিতে আয়োজিত একটি পার্টিতে অংশ নিয়েছিলেন প্রয়াত অভিনেতা সতীশ  কৌশিক (Satish Kaushik Death)। পার্টি চলাকালীনই হঠাৎ অসুস্থ বোধ করেন তিনি। পার্টি থেকে বেরিয়ে নিজের ড্রাইভারকে বলেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। গুরুগ্রামের হাসপাতালে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা সতীশ কৌশিক। প্রাথমিকভাবে অভিনেতার মৃত্যুর কারণ হিসাবে অনুমান করা হচ্ছে হার্ট অ্যাটাক।

দিল্লির এক বাগান বাড়িতে (Delhi Farmhouse) আয়োজিত হয়েছিল সেদিনের পার্টি। এক শিল্পপতি এই পার্টির আয়োজন করেছিলেন। দিল্লি পুলিশের জেলা ক্রাইম ব্রাঞ্চ ওই বাগানবাড়িতে পৌঁছান প্রাথমিক কিছু তদন্তের জন্যে। সেখানে তল্লাশি চালানোর পর বেশ কিছু ওষুধ পাওয়া গিয়েছে। যা অভিনেতার মৃত্যু ঘিরে পুলিশের সন্দেহ আরও বাড়িয়ে তুলছে।

তবে দিল্লি পুলিশ প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik) ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া অবধি অভিনেতার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে ন।

জানা গিয়েছে, দিল্লির বাগান বাড়িতে আয়োজিত সেদিনের পার্টির অতিথি তালিকা খতিয়ে দেখতে চাইছে পুলিশ। এমনকি ওই পার্টিতে একজন শিল্পপতি উপস্থিত ছিলেন যিনি আগে থেকেই একটি মামলার সঙ্গে জড়িত।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement