Salman Khan: সলমন খানের নতুন বান্ধবী সামান্থা লকউড? আমেরিকান স্টারের সঙ্গে বলি তারকার সম্পর্কের গুঞ্জনে মুখর বি টাউন

আমেরিকান তারকা জানান, ভারতে আসার পর তিনি হৃতিক রোশনের সঙ্গে দেখা করেছেন। তাঁর সঙ্গে ছবি শেয়ার করেছেন। হৃতিকের সঙ্গে দেখা করে ছবি শেয়ারের পর এমন কোনও গুঞ্জন ছড়ায়নি। অথচ সলমনের সঙ্গে দেখা করতেই কেন মা নুষ এই ধরনের আলোচনা শুরু করল, তা নিয়ে প্রশ্ন তোলেন সামান্থা লকউড।

Salman Khan, Samantha Lockwood (Photo Credit: Instagram)

মুম্বই, ১১ জানুয়ারি: আমেরিকান তারকা সামান্থা লকউডের (Samantha Lockwood ) সঙ্গে ডেট করছেন সলমন খান? সলমন খানের ৫৬-র জন্মদিনে হলিউড তারকার উপস্থিতি নিয়ে এমনই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। সলমন খানের (Salman Khan)সঙ্গে সম্পর্কের বিষয়ে এবার মুখ খুললেন সামান্থা লকউড নিজে। তিনি বলেন, সলমনের জন্মদিনে তাঁর বাগান বাড়িতে গিয়েছিলেন ঠিকই। সলমন একজন ভাল মানুষ। তাঁকে আমন্ত্রণ করেছিলেন বলেই গিয়েছিলেন। সেখানে গিয়ে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়। পরে জানতে পারেন, তাঁর সঙ্গে যাঁদের পরিচয় হয়, তাঁদের কেউ অভিনেতা বা পরিচলক অথবা প্রযোজক। তার আগে পর্যন্ত তিনি কাউকেই চিনতেন না। তাই সলমন খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনন একেবারে অহেতুক। এর কোনও ভিত্তি নেই বলে জানান সামান্থা।

আমেরিকান তারকা জানান, ভারতে আসার পর তিনি হৃতিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে দেখা করেছেন। তাঁর সঙ্গে ছবি শেয়ার করেছেন। হৃতিকের সঙ্গে দেখা করে ছবি শেয়ারের পর এমন কোনও গুঞ্জন ছড়ায়নি। অথচ সলমনের সঙ্গে দেখা করতেই কেন মা নুষ এই ধরনের আলোচনা শুরু করল, তা নিয়ে প্রশ্ন তোলেন সামান্থা লকউড।

আরও পড়ুন:  Narendra Modi's Security Breach: 'জঙ্গি কার্যকলাপের কেন্দ্রে পরিণত হচ্ছে পাঞ্জাব', প্রধানমন্ত্রীর ফ্লাইওভারে আটকানোর ঘটনায় তোপ কঙ্গনার

সম্প্রতি জন্মদিন উপলক্ষ্যে পানভেলের বাগান বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করেন সলমন খান। সেখানে রীতেশ দেশমুখ থেকে জেনলিয়া ডিসুজারা হাজির হন। সলমনের জন্মদিনের সেই অনুষ্ঠানে সামান্থা লকউডের হাজিরা নিয়ে জোর সমালোচনা শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement