Salman Khan: পহেলগামে জঙ্গি হামলার প্রভাব ভারতের বিনোদন জগতেও, বাতিল সলমন খানের ব্রিটেনের অনুষ্ঠান

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বলিউডের এক ঝাঁক তারকা তাঁদের আসন্ন 'দ্য বলিউড বিগ শট ইউকে ট্যুর' স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Salman Khan

মুম্বই, ২৮ এপ্রিলঃ পহেলগাম হত্যাকাণ্ডের (Pahalgam Terror Attack) পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। জঙ্গি হামলার নিন্দায় সরব হয়েছে দেশবাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) হুঁশিয়ারি দিয়েছেন, দেশের শেষপ্রান্ত থেকে হলেও জঙ্গিদের খুঁজে বের করবেন। জঙ্গিদের 'কল্পনাতীত শাস্তি' দেবেন তিনি। পহেলগামে জঙ্গি হামলার প্রভাব পড়েছে ভারতের বিনোদন জগতেও। উত্তেজনার এই আবহে ব্রিটেন সফর বাতিল করে দিলেন বলিউড ভাইজান সলমন খান (Salman Khan)।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বলিউডের এক ঝাঁক তারকা তাঁদের আসন্ন 'দ্য বলিউড বিগ শট ইউকে ট্যুর' স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সলমন খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, দিশা পাটানি, কৃতি শ্যানন, সারা আলি খান, সুনীল গ্রোভার এবং মনীশ পলদের 'দ্য বলিউড বিগ ওয়ান' শো'য়ে অংশ নেওাএ কথা ছিল। কিন্তু এই মুহূর্তে দেশের যা পরিস্থিতি তাতে অনুস্থানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলি তারকাকা। শো'য়ের আয়োজকেরা এই খবর নিশ্চিত করেছেন।

পহেলগামে জঙ্গি হামলার প্রভাব বিনোদন জগতেও

আয়োজক fh.groups-এর তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী বিবেচনা করে এই সিদ্ধান্তে আসা হয়েছে। সতর্কতার সাথে বিবেচনা করার পরে বলিউডের এই সফর শো'টি পুনঃনির্ধারণ করা হবে। অনুষ্ঠানের পরবর্তী তারিখ নির্ধারণ করে শীঘ্রই জানানো হবে বলেই নিশ্চিত করেছে আয়োজক সংস্থা।

বাতিল সলমনের অনুষ্ঠানঃ

 

View this post on Instagram

 

A post shared by Salman Khan (@beingsalmankhan)

উল্লেখ্য, আগামী ৪ মে ম্যানচেস্টারে এবং ৫ মে লন্ডনে 'দ্য বলিউড বিগ শট ইউকে ট্যুর' অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সলমন খান, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, দিশা পাটানি, কৃতি শ্যানন, সারা আলি খান, সুনীল গ্রোভার এবং মনীশ পলদের পারফর্ম করার কথা ছিল সেখানে। কিন্তু আপাতত তা স্থগিত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement