Salman Khan: তুরস্কে সলমন 'ম্যাজিক', অনুরাগীদের মাঝে নাচলেন বলিউড ভাইজান

সলমন খানের একটি ফ্যান পেজের তরফে ওই ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে তুরস্কের রাস্তায় অনুরাগীদের মাঝে নাচতে দেখা যায় সলমনকে।

Salman Khan (Photo Credit: Salman Khan Fan Page/Instagram)

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: তুরস্কে (Turkey) রয়েছেন সলমন খান। সেখানেই টাইগার থ্রির (Tiger 3) শ্যুটিং করছেন বলিউড 'ভাইজান'। তুরস্কে শ্যুটিং চলাকালীন এবার 'মুঝসে শাদি করোগিতে' সলমনের যে 'সিগনেচার স্টেপ' ছিল, তা ফের নতুনভাবে করে দেখালেন অভিনেতা। বুঝতেই পারছেন কীসের কথা বলা হচ্ছে! মু'ঝসে শাদি করোগির' 'জিনে কে হ্যায় চারদিন' নতুনভাবে তৈরি করেন সলমন খান (Salman Khan)।

সলমন খানের একটি ফ্যান পেজের তরফে ওই ভিডিয়ো শেয়ার করা হয়। যেখানে তুরস্কের রাস্তায় অনুরাগীদের মাঝে নাচতে দেখা যায় সলমনকে।

আরও পড়ুন: Madan Mitra: বিজেপি 'রক্তবীজের ঝাড়', মোদী, শাহকে 'রাক্ষস, মহিষাসুর' বলে কটাক্ষ মদন মিত্রর

দেখুন সলমন খানের সেই ভিডিয়ো...

 

 

View this post on Instagram

 

সম্প্রতি ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে তুরস্কে পাড়ি দেন সলমন খান। সেখানেই দুজনে টাইগার থ্রির শ্যুটিং করেন। জানা যাচ্ছে, তুরস্কে সলমন, ক্যাটরিনার টাইগার থ্রির শ্যুটিং শেষ হয়েছে। যা নিয়ে তাঁদের অনুরাগীরা কার্যত উচ্ছ্বসিত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement