Ranveer Singh: অনুরাগীদের মাঝে চড় খেয়েও রাগলেন না রণবীর, হাসি মুখে ভিড় নিয়ন্ত্রণ অভিনেতার, দেখুন

রণবীরকে ইচ্ছাকৃতভাবে সেই চড় কেউ মারেননি। রণবীর সিংয়ের সঙ্গে ছবি তোলার জন্য ভিড়ের মাঝে অনিচ্ছাকৃতভাবে ওই দুর্ঘটনা ঘটে। গালেে সপাটে চড় পড়লেও, রণবীর সিংকে রেগে যেতে দেখা যায়নি।

Ranveer Singh (Photo Credit: Inatagram)

মুম্বই, ১৩ সেপ্টেম্বর: SIIMA 2022-এর জন্য হাজির হয়েছিলেন রণবীর সিং। আর সেখানেই 'অঘটন' ঘটে গেল বলিউড অভিনেতার সঙ্গে। ওই অনুষ্ঠানের জন্য রণবীর  যখন হাজির হন, তাঁকে ঘিরে ধরেন অসংখ্য অনুরাগী। রণবীর সিংহের দেহরক্ষী চেষ্টা করেন, ভিড় নিয়ন্ত্রণ করতে। তবে রণবীরের সঙ্গে নিজস্বী তুলতে সেখানে ভিড় জমে যায় একের পর এক মানুষের। রণবীর সিংয়ের দেহরক্ষীরা কোনওভাবে সেই ভিড় নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। এসবের মাঝে হঠাৎ করে রণবীরের সঙ্গে নিজস্বী তুলতে গিয়ে অভিনেতার গালে সপাটে চড় পড়ে।

 

 

View this post on Instagram

 

তবে রণবীরকে ইচ্ছাকৃতভাবে সেই চড় কেউ মারেননি। রণবীর সিংয়ের সঙ্গে ছবি তোলার জন্য ভিড়ের মাঝে অনিচ্ছাকৃতভাবে ওই দুর্ঘটনা ঘটে। গালেে সপাটে চড় পড়লেও, রণবীর সিংকে রেগে যেতে দেখা যায়নি। উলটে হাসি মুখে অনুরাগীদের সঙ্গে একের পর এক নিজস্ব তুলতে থাকেন।

রণবীর সিং হাসি মুখে যেভাবে ভিড়ের মাঝে থেকে হাসি মুখে তা নিয়ন্ত্রণ করেন, তা দেখে অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement