kangana Ranaut: কঙ্গনার 'বেজায় ভক্ত', তাপসীকে কটাক্ষ রঙ্গোলির

কঙ্গনার বেশ কয়েকটি শাড়ি পরা ছবি দেখে রঙ্গোলি বলেন, তাঁর বোনের একমাত্র ইচ্ছে হল শাড়ি পরে দেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে সতেজ করা।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৩ জুন: ফের তাপসী পান্নুকে কটাক্ষ করলেন কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল (Rangoli Chandel ) । কঙ্গনাকে নকল করা অভিনেত্রীদের মধ্যে অন্যতম তাপসী পান্নু। তাপসী কঙ্গনার 'বেজায় ভক্তও' বটে।  তাপসীর শাড়ি এবং রোদ চশমা পরা ছবি দেখে প্রথমে তাঁকে এভাবেই কটাক্ষ করেন রঙ্গোলি চান্দেল।

পরে নিজের কথা ঘুরিয়ে নেন রঙ্গোলি। সরাসরি না বলে, তাপসীকে (Taapsee Pannu) ঘুরিয়ে কটাক্ষ করেন কঙ্গনার দিদি। কঙ্গনার বেশ কয়েকটি শাড়ি পরা ছবি দেখে রঙ্গোলি বলেন, তাঁর বোনের একমাত্র ইচ্ছে হল শাড়ি পরে দেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রিকে সতেজ করা। শাড়ি পরে কীভাবে নিজেকে 'স্টাইল আইকন' হিসেবে তুলে ধরা যায়,দেশের মানুষের সামনে, সেই প্রচেষ্টাই করছেন কঙ্গনা।

আরও পড়ুন: রাজই মেন্টর, ফ্রেন্ড, ফিলোজফার, প্রশংসা সায়নীর

শাড়ি পরায় আগ্রহ বাড়াতে পারলে, দেশের হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি উজ্জীবিত হবে বলে মন্তব্য করেন রঙ্গোলি। আর সেই কাজই ক্রমাগত করে যাচ্ছেন কঙ্গনা। তাপসীকে কটাক্ষের পোস্ট ডিলিট করে, ফের এভাবেই কঙ্গনার (Kangana Ranaut) প্রসুস্তি করেন রঙ্গোলি চান্দেল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement