Ranbir Kapoor- Alia Bhatt: অন্তঃসত্ত্বা আলিয়ার ওজন নিয়ে মশকরা? রণবীরকে কটাক্ষ নেট জনতার

রণবীর বলেন, তাঁরা এই মুহূর্তে দেশের সব জায়গায় যেতে পারছেন না কারণ বলে আলিয়ার বেবি বাম্পের দিকে তাকান অভিনেতা। শুধু তাই নয়, এই মুহূর্তে একজন এমনভাবে ছড়িয়ে রয়েছেন... বলে আলিয়ার দিকে তাকাতেই অভিনেত্রীও চুপ হয়ে যান। তারপর হেসে ফেলেন আলিয়া।

Alia Bhatt, Ranbir Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৯ অগাস্ট:   অন্তঃসত্ত্বা হলেও পুরোদমে কাজ করছেন আলিয়া ভাট (Alia Bhatt)। কাজ করলে তিনি খুশি হন। তাই কাজ করে যেতে চান বলে সম্প্রতি স্পষ্ট জানান আলিয়া। এসবের মাঝে এবার অয়ন মুখোপাধ্যায় এবং রণবীর কাপুরের সঙ্গে ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশন করতে দেখা যায় আলিয়াকে।  যেখানে ব্রক্ষ্মাস্ত্রের প্রমোশনে কেন রণবীর (Ranbir Kapoor), আলিয়াকে দেশের সর্বত্র দেখা যাচ্ছে না বলে প্রশ্ন তোলেন অনেকে। যার উত্তরে আলিয়া কিছু বলতে গেলে, তাঁকে কয়েক মুহূর্তের জন্য থামান রণবীর কাপুর।

রণবীর বলেন, তাঁরা এই মুহূর্তে দেশের সব জায়গায় যেতে পারছেন না কারণ বলে আলিয়ার বেবি বাম্পের দিকে তাকান অভিনেতা। শুধু তাই নয়, এই মুহূর্তে একজন এমনভাবে ছড়িয়ে রয়েছেন... বলে আলিয়ার দিকে তাকাতেই অভিনেত্রীও চুপ হয়ে যান। তারপর হেসে ফেলেন আলিয়া।

View this post on Instagram

রণবীর-আলিয়ার এই মশকরার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ। এমনকী, রণবীর কাপুরের ৪০ বছর বয়স হয়েছে। তা সত্ত্বেও অন্তঃসত্ত্বা আলিয়াকে নিয়ে তিনি কেন মজা করলেন বলে প্রশ্ন তোলেন অনেকে। পাশাপাশি রণবীরের চেয়ে আলিয়া অনেক ভাল কারও সঙ্গে ঘর বাঁধতে পারতেন বলেও মন্তব্য করেন অনেকে। সবকিছু মিলিয়ে রণবীর, আলিয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে কটাক্ষ করেন নেটিজেনদের একাংশ।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement