Rajpal Yadav: আইনি গেঁড়োয় রাজপাল, শুটিং চলাকালীন স্কুটারের ধাক্কা পড়ুয়াকে

Rajpal Yadav (Photo Credits: Instagram)

ছবির শুটিং চলাকালীন আইনি গেঁড়োয় বলি অভিনেতা রাজপাল যাদব (Rajpal Yadav)। উত্তর প্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) কাছে কাত্রা এলাকায় আসন্ন ছবির শুটিং করছিলেন অভিনেতা। আর সেই শুটিং চলাকালীনই রাজপালের স্কুটার গিয়ে ধাক্কা দেয় এক পড়ুয়াকে। পুলিশের দারস্ত হয় ওই পড়ুয়া। অভিনেতা এবং তাঁর ছবির টিমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। আইনি জটিলতায় উরফি, অশ্লীল কাজের জেরে দায়ের হল অভিযোগ

তবে এখানেই শেষ নয়, ওই পড়ুয়া এবং আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় পালটা অভিযোগ জানিয়েছেন অভিনেতা (Rajpal Yadav)। জেলা প্রশাসনের থেকে অনুমতি নিয়ে নির্দিষ্ট এলাকায় শুটিং করছিলেন তারকা। এদিন সকালে রাজপাল যাদবকে শুটিং করতে দেখে যথারীতি এলাকায় ভিড় জমতে শুরু করে। ওই পড়ুয়া সহ আরও কিছু মানুষ তাঁদের শুটিংয়ে ব্যাঘাত ঘটাচ্ছিল বারেবারে। সেই কারণেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন অভিনেতা।

ঘটনার তদন্তে নেমে পুলিশ বলেন, যে স্কুটারটি চালিয়ে অভিনেতা শুটিং করছিলেন সেটি বেশ পুরনো। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পড়ুয়াকে ধাক্কা দেন রাজপাল। যদিও পড়ুয়ার গায়ে কোন বাহ্যিক ক্ষত লক্ষ্য করা যায়নি। পুলিশ এও জানান, তদন্ত আরও চলবে। আগামীতে কী পদক্ষেপ নেওয়া হবে সেটা তদন্তের উপরই নির্ভর করছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement