Stree 2: আভাস মিলেছিল আগেই, শুরু হচ্ছে ‘স্ত্রী টু’এর শুটিং

Rajkummar Rao and Aparshakti Khurana (Photo Credits: Twitter)

মুম্বই, ১৫ ডিসেম্বরঃ ‘স্ত্রী’ সাফল্যের পর এবার ‘স্ত্রী টু’ (Stree 2)। মুখ্য চরিত্রে রাজকুমার রাও (Rajkummar Rao), অপারশক্তি খুরানা (Aparshakti Khurana) ছবির শুটিং শুরু করতে চলেছেন আগামী বছর। ছবির প্রযোজনা সংস্থার এক সূত্র মারফত খবর, ‘স্ত্রী’র তারকারাই থাকছেন ‘স্ত্রী টু’ তে (Stree 2)। ২০২৩ সালের মার্চ থেকে শুরু হবে ‘স্ত্রী টু’এর শুটিং। মেসি-এমবাপাদের ফাইনালে রুনির সঙ্গে থাকছেন শাহরুখ খান

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অমর কৌশিক পরিচালিত হরর করেডি ‘স্ত্রী’ (Stree)। পরিচালক ছবির শেষ দৃশ্যেই বুঝিয়ে দিয়েছিলেন, গল্প এখানেই শেষ নয়। সেই মত ‘স্ত্রী টু’ নিয়ে কাজ শুরু করেন অমর। কিন্তু বিগত দুই বছর করোনা অতিমারির জেরে ছবির পরিকল্পনা বেশি দূর এগোতে পারেনি। তবে এবার পুরদস্তুর ‘স্ত্রী টু’এর জন্যে প্রস্তুর নির্মাতারা। আগামী বছরের ২ মার্চ থেকেই শুরু হবে শুটিং। এই মুহূর্তে তারকারা তাঁদের পূর্ব নির্ধারিত প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন। তাই আগামী বছরেই নিজের ছবির শুটিং শুরু করবেন বলেই জানান পরিচালক অমর কৌশিক (Amar Kaushik)।

দিন কয়েক আগেই মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান (Varun Dhawan) এবং কৃতি স্যানন (Kriti Sanon) অভিনীত ‘ভেড়িয়া’। সেই ছবির পরিচালনা করেছেন অমর কৌশিক। ‘স্ত্রী টু’এর আভাস ‘ভেড়িয়া’ (Bhediya) তেও দেন পরিচালক। জানা যাচ্ছে, মোট ৪ টি শহরে চলবে ‘স্ত্রী টু’এর শুটিং। রাজকুমার রাও, অপারশক্তির পাশাপাশি থাকছেন শ্রদ্ধা কাপুরও (Shraddha Kapoor)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement