Priyanka Chopra: নিকের সঙ্গে বিচ্ছেদের পথে প্রিয়াঙ্কা চোপড়া? মুখ খুললেন অভিনেত্রীর মা

২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবনে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের আসর বসে। পরিবার এবং বন্ধুদের নিয়ে উমেদ ভবনে রাজকীয়ভাবে বসে প্রিয়াঙ্কা, নিকের বিয়ের আসর। বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে বসে নিকিয়াঙ্কার রিসেপশন।

Priyanka Chopra, Nick Jonas, Madhu Chopra (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ নভেম্বর: প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'জোনাস' পদবী উঠিয়ে দিয়েছেন। প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম হ্যান্টডেল লক্ষ্য করলে দেখা যাচ্ছে, সেখানে শোভা পাচ্ছে প্রিয়াঙ্কার সঙ্গে শুধু চোপড়া পদবী।  বিয়ের পর থেকে যেখানে ছিল প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। প্রিয়াঙ্কার ইনস্টগ্রাম হ্যান্ডেল থেকে জোনাস পদবী চোখে না পড়তেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। নিক, প্রিয়াঙ্কা কি বিচ্ছেদের পথে? এমন আলোচনা শুরু হয়ে যায় বি টাউন জুড়ে। নেটিজেনদের মধ্যেও চর্চার অন্ত নেই। প্রিয়াঙ্কা-নিকের (Nick Jonas) বিচ্ছেদের গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রীর মা মধু চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া (Madhu Chopra)  বলেন, বিচ্ছেদের খবর ভিত্তিহীন। নিক, প্রিয়াঙ্কার কোনও বিচ্ছেদ হচ্ছে না। এই ধরনের গুজব কেউ ছড়াবেন না বলে নিউজ ১৮-এর সাক্ষাৎকারে হাজির হয়ে মন্তব্য করেন মধু চোপড়া। যদিও প্রিয়াঙ্কা চোপড়ার তরফে একনও এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি।

 

View this post on Instagram

 

২০১৮ সালে রাজস্থানের উমেদ ভবনে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের আসর বসে। পরিবার এবং বন্ধুদের নিয়ে উমেদ ভবনে রাজকীয়ভাবে বসে প্রিয়াঙ্কা, নিকের বিয়ের আসর। বিয়ের পর দিল্লি এবং মুম্বইতে বসে নিকিয়াঙ্কার রিসেপশন। প্রিয়াঙ্কার দিল্লির রিসেপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোভা বাড়ান।

আরও পড়ুন: Kirti Azad: কংগ্রেস নেতা কীর্তি আজাদ যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে, দাবি সূত্রের

বিয়ের পর থেকে প্রিয়াঙ্কা বেশিরভাগ সময় বিদেশের কাটান। এবার দীপাবলিতেও (Diwali) মুম্বইতে (Mumbai) ফেরেননি প্রিয়াঙ্কা চোপড়া। লস এঞ্জেলসের বাড়িতেই প্রিয়াঙ্কা, নিক দীপাবলি কাটান। আবোর উৎসবের সেই ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলেও শেয়ার করেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপরই নিক, প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় হয়ে ওঠে পেজ থ্রির পাতা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement