Nora Fatehi: কাতার থেকে ফিরতেই ইডির সমন, শুক্রবার ইডি অফিসে নোরা

মুম্বই, ২ ডিসেম্বরঃ নিস্তার নেই বলিউড অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi)। কাতার থেকে ফিরতে না ফিরতেই ইডির সমন পেলেন অভিনেত্রী। সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় (200 Crore Money  Laundering Case) আবারও ইডির দপ্তরে নোরা। শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) অফিসে হাজিরা দেন সুন্দরী নায়িকা।

দিন কয়েক গায়েই এই মামলার সঙ্গে নাম জড়িয়ে গ্রেফতার হয়েছেন প্রাক্তন টেলিভিশন সঞ্চালক পিঙ্কি ইরানি (Pinky Irani)। পিঙ্কিকে গ্রেফতারের পর ইডির সমন যায় নোরার কাছে। কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও একাধিক বার ইডি (ED) ডেকে পাঠিয়েছিল বলি তারকাকে। প্রতিবারের মত এবারও ডাক এড়ায়নি সে। সহযোগিতা করেছে। ফিফা ফ্যান ফেস্টে তেরঙ্গা ‘উলটো’ তুলে বিতর্কের মুখে নোরা ফতেহি

সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় বলিউডের বেশ কিছু অভিনেত্রীর নাম জড়ায়। সেই তালিকা থেকে নোরা ফতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডিজের নাম উঠে এসেছে বারংবার। বহু বার সমনও পেয়েছেন দুই অভিনেত্রী। দিন কয়েক আগেই জ্যাকলিনকে জেরা করেছে ইডি কর্মকর্তারা।

নোরার  (Nora Fatehi) বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি সুকেশের (Sukesh Chandrasekhar) থেকে বিভিন্ন সময়ে একাধিক দামিদামি উপহার গ্রহণ করেছেন। কিন্তু সেই অভিযোগ একেবারেই অস্বীকার করে অভিনেত্রী জানান, তিনি ব্যক্তিগত ভাবে সুকেশকে কখনও চিন্তেনই না। তবে পিঙ্কি ইরানির গ্রেফাতারির পরেই নোরাকে তলব করায় বেশ রস্যের সন্ধান পাচ্ছেন ভক্তকুল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement