Ranbir Kapoor: আলিয়ার সঙ্গে বিয়ের পর পালটে গিয়েছেন রণবীর? মুখ খুললেন নীতু কাপুর

সম্প্রতি রণবীরের ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলার মুক্তি পায়। ব্রক্ষ্মাস্ত্রে এই প্রথম আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলারের মুক্তি আজ মুক্তি পায় শামসেরার টিজার।

Ranbir Kapoor, Neetu Kapoor, Alia Bhatt (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ জুন:  বিয়ের পর মা এবং স্ত্রীর মধ্যে কেমন করে সামঞ্জস্য বজায় রাখেন? এমনই এক প্রশ্নের উত্তরে মুখ খুললেন নীতু কাপুর (Neetu Kapoor)। নীতু জানান, বিয়ের পর রণবীর মা এবং স্ত্রীর সঙ্গে সমানতালে সামঞ্জস্য বজায় রেখে চলছেন। বিয়ের পর কখনওই রণবীর আলিয়াকে বেশি সময় দিয়ে মাকে অবহেলা করেন না। রণবীর সবদিক সমানভাবে বজায় রাখছেন বলে জানান নীতু কাপুর। অর্থাৎ বিয়ের পর রণবীর যে জরু কা গুলাম হয়ে যাননি বলে জানান নীতু।

সম্প্রতি রণবীরের (Ranbir Kapoor) ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলার মুক্তি পায়। ব্রক্ষ্মাস্ত্রে এই প্রথম আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন রণবীর কাপুর। ব্রক্ষ্মাস্ত্রের ট্রেলারের মুক্তি আজ মুক্তি পায় শামসেরার টিজার। যশরাজ ফিল্মসের এই সিনেমার টিজারে একেবারে অন্য রূপে হাজির হন রণবীর কাপুর।

আরও পড়ুন:  Shamshera: প্রকাশ্যে 'শামসেরার' টিজার, রণবীর কাপুরের লুক ভয় ধরাচ্ছে, চমক সঞ্জয় দত্তের

শামসেরায় রণবীর কাপুরের লুক প্রকাশ্যে আসার পরই তা শেয়ার করেন আলিয়া ভাট (Alia Bhatt)। স্বামীর এই ছবির লুকে আলিয়া যে একেবারে কুপোকাত, তা কার্যত স্পষ্ট।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement