রেখার স্মৃতি উস্কে নোরা ফাতিয়া আনছেন বছরের 'সেরা আইটেম ডান্স'! (দেখুন ভিডিও)

৩৩ বছর পর ফিরছে বড় পর্দায় ফিরছে 'এক তো কম জিন্দেগানি'(Ek Toh Kum Zindagani)। ১৯৮৬ সালে ফিরোজ খানের 'জনবাজ'সিনেমার ''প্যার দো প্যার লো'-র' গানে রেখার পারফরম্যান্স মুগ্ধ করেছিল। এবার সেই গানের রিমিক্সেই দেখা যাবে নোরা ফতেহিকে। যে নোরা এখন বলিউডের রিমিক্স আইটেম গানের ক্যুইন হয়ে উঠেছেন।

নোরা ফতেহি। (Photo Credits: YouTube Stills)

৩৩ বছর পর ফিরছে বড় পর্দায় ফিরছে 'এক তো কম জিন্দেগানি'(Ek Toh Kum Zindagani)। ১৯৮৬ সালে ফিরোজ খানের 'জানবাজ'সিনেমার ''প্যার দো প্যার লো'-র' গানে রেখার পারফরম্যান্স মুগ্ধ করেছিল। এবার সেই গানের রিমিক্সেই দেখা যাবে নোরা ফতেহিকে। যে নোরা এখন বলিউডের রিমিক্স আইটেম গানের ক্যুইন হয়ে উঠেছেন।'দিলবার দিলবার','সাকি সাকি'-র পর আরও একবার বলিউড সিনেমায় রিমিক্সে কোমর দুলিয়ে উষ্ণতা ছড়ালেন নোরা ফতেহি।

এবার 'মরজাভা'( Marjaavaan) সিনেমার 'এক তো কম জিন্দেগানি'গানে আইটেম ডান্সে উষ্ণতা ছড়াতে দেখা যাবে নোরা-কে। যে 'এক তো কম জিন্দেগানি'গানে রেখার নাচে মুগ্ধ হয়েছিল গোটা দেশ। এবার সেই গানে আধুনিকতা ও কথায় সামান্য রদবদল করে নেহা কক্করের গলায়, নোরার নাচে দেখা গেল নতুন মাদকতা, চড়া উষ্ণতা।

আগামী মাস, নভেম্বরের ১৫ তারিখ টি সিরিজ প্রযোজিত এই সিনেমা রিলিজ পাওয়ার কথা। রীতেশ দেশমুখ, সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া, রাকুল প্রীত সিংকে হতে চলা এই অ্যাকশান ড্রামা সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে। নোরার আইটেম ডান্সে সেই উন্মাদনাটা বাড়িয়ে দিল।

এর আগে 'সত্যমেব জয়তে'সিনেমায় নোরার 'দিলবার'আইটেম নাচ ঝড় তুলেছিল। সত্যমেব জয়তে যে পরিচালক করেছিলেন, সেই মিলাপ জাভেরিরে সিনেমা 'মরজাভা'-তেই হচ্ছে  'এক তো কম জিন্দেগানি' নাচ। ক মাস আগে বাটলা হাউস সিনেমায় নোরার 'ও সাকি সাকি...'গান নাচও বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement