Ganpati Utsav: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বাড়িতে গনপতি উৎসব, উপস্থিত সঞ্জয়, শিল্পা, গোবিন্দার মতো তারকারা

গনপতি উৎসবে (Ganpati Utsav) মেতে রয়েছেন মহারাষ্ট্রবাসী। বিগত কয়েকদিন ধরে লালবাগচা রাজা, খেতওয়াড়ি চা গনরাজ, মুম্বইচা রাজা, চিঞ্চপোকলি চিন্তামণির মতো বিখ্যাত পুজোমণ্ডপে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। এছাড়া সোশ্যাল মিডিয়ার রিলেও ভরে গিয়েছে গনপতি বাপ্পার নজরকাড়া মূর্তি। আজ রবিবার, তবুও এই উৎসবের মেজাজে বিন্দুমাত্রও ভাটা পড়েনি। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বাসভবনে ছিল গনেশ দর্শন অনুষ্ঠান। আর সেখানে তারকাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বলিউডের একাধিক সেলিব্রিটি এসেছিলেন এই অনুষ্ঠানে। ছিলেন অভিনেতা সঞ্জয় দত্ত, গোবিন্দা, শিল্পা শেট্টি, দিব্যা খোসলা কুমার, অ্যাটলির মতো তারকারা।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

এছাড়া হিমেশ রেশামিয়া এবং তাঁর স্ত্রী সোনিয়া কাপুর, সুপারস্টার সলমন খানে ভগ্নিপতী আয়ুশ শর্মার মতো তারকাদেরও এই অনুষ্ঠানে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement