Malaika Arora - Arjun Kapoor Break UP? মালাইকা অরোরা, অর্জুন কাপুরের বিচ্ছেদ? ৫ বছর পর ভাঙল সম্পর্ক
২০১৮ সাল থেকে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা একে অপরের সঙ্গে ডেট করছেন। ২০১৯ সালে অর্জুন কাপুরের জন্মদিনে বিষয়টি প্রকাশ্যে আসে। অর্জুন এবং মালাইকা ২০১৯ সালে নিজেদের সম্পর্ককে মোড়ক খুলে বের করেন।
মুম্বই, ৩১ মে: মালাইকা অরোরার (Malaika Arora) সঙ্গে শেষ পর্যন্ত বিচ্ছেদ হয়েই গেল অর্জুন কাপুরের(Arjun Kapoor)। এমনই রিপোর্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। বিচ্ছেদ হলেও, অর্জুন, মালাইকা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলছেন। তাঁদের মধ্যে সম্পর্ক না থাকলেও, তাঁরা বিষয়টি নিয়ে একেবারে চুপ। দুই অভিনেতাই মুখে কুলুপ এঁটেছেন বলে শোনা যাচ্ছে।
আরও পড়ুন: Malaika Arora: প্রতি মাসে দেড় লক্ষে ব্যান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা অরোরা
২০১৮ সাল থেকে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা একে অপরের সঙ্গে ডেট করছেন। ২০১৯ সালে অর্জুন কাপুরের জন্মদিনে বিষয়টি প্রকাশ্যে আসে। অর্জুন এবং মালাইকা ২০১৯ সালে নিজেদের সম্পর্ককে মোড়ক খুলে বের করেন। সেই থেকে অর্জুন, মালাইকার সম্পর্ক নিয়ে নানাজনের নানা মত শোনা যায়। তবে কেউ বিষয়টিকে পাত্তা দেননি। প্রায় ৬ বছরের সম্পর্কের পর অবশেষে অর্জুন কাপুর এবং মালাইকা অরোরা বিচ্ছেদ হচ্ছে বলে খবর।