Kriti Sanon and Kabir Bahia: প্রেমের সাগরে হাবুডুবু! চর্চিত প্রেমিক কবীরের সঙ্গে লন্ডনে কৃতি, ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ম্যাচের ময়দান থেকে ভাইরাল যুগলের ছবি
লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলা তৃতীয় টেস্ট ম্যাচ দেখতে হাজির হন কৃতি - কবীর। ময়দানের গ্যালারি থেকে দুজনের ছবি ভাইরাল হয়েছে।
প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন (Kriti Sanon)। ব্যবসায়ী কবীর বাহিয়ার (Kabir Bahia) সঙ্গে নায়িকার প্রেমের গুঞ্জন চলছে অনেক দিনই হল। কখনও একসঙ্গে দুজন মিলে গ্রিসে (Greece) ছুটি কাটাচ্ছেন। কখনও বা ডিনার ডেটে গিয়ে ক্যামেরাবন্দি হচ্ছেন কৃতি ও কবীর। দুজনের সুইমিংপুলে স্নানের একটি ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। স্নানের পোশাকে কৃতি এবং খালি গায়ে কবীর জলের মধ্যে ছিলেন খুব কাছাকাছি। এবার চর্চিত জুটিকে দেখা গেল খেলার মাঠে।
লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's Cricket Ground) ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে চলা তৃতীয় টেস্ট ম্যাচ (IND vs ENG Test) দেখতে হাজির হন কৃতি - কবীর (Kriti Sanon and Kabir Bahia)। ময়দানের গ্যালারি থেকে দুজনের ছবি ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, কবীর তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে গ্যালারি থেকে দুজনের একটি ছবি শেয়ার করেন।