রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, ভিকি কৌশলের মাদক ড্রাগ টেস্ট হোক, দাবি কঙ্গনা রানাওয়াতের

ফের বিস্ফোরক টুইট বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। সুশান্ত মামলায় সম্প্রতি মাদক চক্রের যোগের কথা উঠে এসেছে। তারই মাঝে এবার রণবীর সিং (Ranveer Singh), রণবীর কাপুর (Ranbir Kapoor) সহ অন্যদের মাদক পরীক্ষার দাবি তুললেন কঙ্গনা। তাঁর মতে, রণবীররা নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এ আসক্ত বলে শোনা যায়।

কঙ্গনা রানাওয়াত (Photo Credits: Instagram)

ফের বিস্ফোরক টুইট বলিউড অভিনেতা কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। সুশান্ত মামলায় সম্প্রতি মাদক চক্রের যোগের কথা উঠে এসেছে। তারই মাঝে এবার রণবীর সিং (Ranveer Singh), রণবীর কাপুর (Ranbir Kapoor) সহ অন্যদের মাদক পরীক্ষার দাবি তুললেন কঙ্গনা। তাঁর মতে, রণবীররা নাকি নিষিদ্ধ মাদক কোকেইন-এ আসক্ত বলে শোনা যায়।

বুধবার প্রধানমন্ত্রীর অফিসতে ট্যাগ করে টুইটে কঙ্গনা লেখেন, ''আমার অনুরোধ, রণবীর সিং, রণবীর কাপুর, অয়ন মুখোপাধ্যায়, ভিকি কৌশল (Vicky Kaushal) মাদক পরীক্ষা দিক। গুজব আছে যে তাঁরা নাকি কোকেইনে আসক্ত। আমি চাই বিষয়টার খোলাসা হোক। কারণ, এই তারকারা লাখ লাখ যুবকের কাছে অনুপ্রেরণা দিতে পারেন যদি তাঁরা নিজেদের স্বচ্ছ প্রমাণ করতে পারেন।"  আরও পড়ুন: HC Refuses To Stay Streaming Of 'Gunjan Saxena-The Kargil Girl': 'গুঞ্জন সাক্সেনা - দ্য কারগিল গার্ল'-র স্ট্রিমিং বন্ধ রাখার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টের

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, ৯৯ শতাংশ বলিউড অভিনেতা কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন। কেউ শারীরিক সমস্যার কারণ, কেউ বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর নিজেদের সংশোধন করেছেন। কেউ আবার গোটা যৌবনে মাদকের নেশা করার পর ছেড়েছেন। দেখা যাবে ৯৯ শতংশ তারকা কোনও না কোনও ভাবে মাদক নিয়েছেন।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement