Hrithik Roshan: মহাশিবরাত্রির পুজো উদযাপনে বলিউড অভিনেতা হৃত্ত্বিক রোশন ও তাঁর প্রাক্তন স্ত্রী, পরিবার

মহাশিবরাত্রি উপলক্ষে শিবের আরাধনা করতে দেখা গেল বলিউড তারকাদেরও। হৃত্ত্বিক রোশন তাঁর বাবা রাকেশ রোশন, দুই সন্তান এবং প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে শিব পুজোর ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বাড়িতেই আয়োজন হয়েছিল শিবরাত্রির পুজো। সেখানে হৃত্ত্বিক তাঁর পুরো পরিবারের সঙ্গে আচার মেনে পুজোও করেন। উপস্থিত ছিলেন হৃত্ত্বিকের মা পিঙ্কি রোশনও। দুই ছেলে রিধান ও রেধান।

মহাশিবরাত্রির পুজো উদযাপনে হৃত্ত্বিক রোশন (Picture Credits: Instagram)

মুম্বই, ২২ ফেব্রুয়ারি: মহাশিবরাত্রি উপলক্ষে শিবের আরাধনা করতে দেখা গেল বলিউড তারকাদেরও। হৃত্ত্বিক রোশন (Hrithik Roshan) তাঁর বাবা রাকেশ রোশন, দুই সন্তান এবং প্রাক্তন স্ত্রী সুজানের সঙ্গে শিব পুজোর ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। বাড়িতেই আয়োজন হয়েছিল শিবরাত্রির পুজো (Shivratri)। সেখানে হৃত্ত্বিক তাঁর পুরো পরিবারের সঙ্গে আচার মেনে পুজোও করেন। উপস্থিত ছিলেন হৃত্ত্বিকের মা পিঙ্কি রোশনও। দুই ছেলে রিধান ও রেধান।

বাবার সঙ্গে শিবের মাথায় জল ঢাললেন। করলেন প্রার্থনাও। পুজো উপলক্ষে স্মৃতি কয়েদ করে রাখতে ছিল ফটোগ্রাফার। পুরো পরিবারের সঙ্গে মন্ত্রোচ্চারণ করেন। সেলফি ক্যামেরায় বানান নিজেদের ভিডিওও। অনেকদিন পর পুরো পরিবারকে একসঙ্গে দেখা গেল একই ফ্রেমে। এই ছবি শেয়ার করে বাবা, মেক অংখ্য ধন্যবাদ জানিয়েছেন। হৃত্বিকের স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেলেও উৎসব কিংবা ছুটি কাটানোতে ছেলেমেয়েদের সঙ্গে একসঙ্গে সময় কাটাতে প্রায়শই দেখা যায়। আরও পড়ুন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিক্ষাবিদ ও রাজনীতিক কৃষ্ণা বসু

ইতিমধ্যে 'সুপার ৩০' ছবির জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন তিনি। তাঁকে শেষ দেখা গেছিল টাইগার শ্রফের সঙ্গে 'ওয়ার' ছবিতে। ছবিটি খুব একটা সাফল্য না দিলেও সুপার ৩০ তাঁকে যা সাফল্য দিয়েছে, তা নিতান্তই অভাবনীয়। ৪৬ বছর বয়সী হৃত্ত্বিকের বিরুদ্ধে বহুবার কঙ্গনা অভিযোগ আনেন। এনিয়ে বিতর্ক ওঠে তুঙ্গে। সেসমস্ত কিছুকে তুড়ি মেরে নিজের জীবনে এগিয়ে গেছেন হৃত্ত্বিক রোশন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement