Dharmendra: কেমন আছেন ধর্মেন্দ্র, অবশেষে কী জানালেন হেমা মালিনী, দেখুন

গত সপ্তাহে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধ্রমেন্দ্র। পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় অভিনেতাকে। গত ৪ দিন ধরে হাসপাতালেই ছিলেন ধর্মেন্দ্র।

Dharmendra, Hema Malini (Photo Credit: Instagram)

মুম্বই, ২ মে:  ভাল আছেন ধর্মেন্দ্র ( Dharmendra)। অগণিত অনুরাগীকে আশ্বস্ত করে এমনই জানালেন হেমা মালিনী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হেমা মালিনী (Hema Malini ) জানান, ধরমজি ভাল আছেন। তাঁকে হাসপাতালে থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। ঈশ্বরের অসীম কৃপায় ধরমজি আপাতত ভাল আছেন। গত কয়েকদিনে ধরমজি কেমন আছেন, তা নিয়ে অসংখ্য ফোন, মেসেজ পেয়েছেন। যাঁরা ধরমজির খোঁজ নিয়েছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ বলে জানান হেমা মালিনী।

 

গত সপ্তাহে আচমকাই অসুস্থ হয়ে পড়েন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধ্রমেন্দ্র। পিঠে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় অভিনেতাকে। গত ৪ দিন ধরে হাসপাতালেই ছিলেন ধর্মেন্দ্র।

আরও পড়ুন:  COVID 19: দিল্লির করোনা সংক্রমণ নিয়ে চিন্তায় প্রশাসন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮৫ জন

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের বার্তা দেন ধর্মেন্দ্র। তিনি জানান, পিঠে ব্যাথার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে আপাতত ভাল আছেন তিনি। তাঁর জন্য প্রার্থনা করায় প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানান ধর্মেন্দ্র।

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement