Firing at Salman Khan's Residence: সলমনের বাড়িতে গুলি, দাদাকে বিপদ থেকে রক্ষা করতে দরগায় বোন অর্পিতা, দেখুন
গত রবিবার সলমন খানের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে দুই যুবক। গুজরাটের ভুজ থেকে ৯৫ কিলোমিটার দূর থেকে ভিকি এবং সাগরকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
মুম্বই, ২২ এপ্রিল: সলমন খানের (Salman Khan) ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার পর এবার প্রার্থনা সারতে দরগায় গেলেন অর্পিতা খান শর্মা (Arpita Khan Sharma)। সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনার পর হজরত নিজামুদ্দিন দরগায় প্রার্থনা করতে গেলেন অভিনেতার বোন অর্পিতা। খান পরিবারের প্রত্যেকে যাতে ভাল থাকেন, সুস্থ এবং নিরাপদে থাকেন, সেই প্রার্থনা করতেই অর্পিতা হজরত নিজামুদ্দিন দরগায় যান। দেখুন ভিডিয়ো...
View this post on Instagram
গত রবিবার সলমন খানের ব্যান্দ্রার বাড়ি লক্ষ্য করে গুলি চালায় ভিকি গুপ্তা এবং সাগর পাল নামে দুই যুবক। গুজরাটের ভুজ থেকে ৯৫ কিলোমিটার দূর থেকে ভিকি এবং সাগরকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। ভিকি, সাগরের গ্রেফতারির পর তাদের জোরকদমে জেরার কাজ শুরু হয়। সেখানেই তারা দাবি করে, সলমন খানকে ভয় দেখাতেই তারা আনমোল বিষ্ণোইয়ের কথামত ওই কাজ করেছে।
১৯৯৮ সালে যোধপুরে একটি ছবির শ্যুটিংয়ের ফাঁকে কৃষ্ণসার শিকারে যান সলমন খান, সোনালি বেন্দ্রেরা। কেন কৃষ্ণসার হরিণ শিকার করা হল, তার 'শাস্তি' সলমনকে পেতে হবে বলে এর আগে বহুবার বলতে শোনা যায় গ্যাংস্টার লরেেন্স বিষ্ণোইকে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Fire In Kolkata: শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, খিদিরপুর বাজারে আগুন, পুড়ে ছাই কমপক্ষে ৪০০ দোকান
India vs India A Intra Squad Match Scorecard: ভারত বনাম ভারত এ ইন্ট্রাস্কোয়াড ম্যাচে সেঞ্চুরি সরফরাজ খানের, উইকেটহীন বুমরাহ
Sunjay Kapur: করিশমার আগে রণবীর কাপুরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করেন সঞ্জয়, প্রয়াত শিল্পপতির প্রথম স্ত্রী কে জানেন?
Advertisement
Advertisement
Advertisement