Kareena's second son Jeh: জেহ যেন তৈমুরের প্রতিচ্ছবি, অবাক নেটিজেনরা

জেহ-কে নিয়ে তৈমুরের মতো কোনও সমালোচনা হোক কিংবা তাঁরা কটাক্ষের মুখে পড়ুন, তেমন কোনও পরিস্থিতিতে পড়তে চাননি সইফিনারা।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৩ অগাস্ট: জেহ যেন তৈমুরের (Taimur Ali Khan) প্রতিচ্ছবি। সইফ, করিনার কনিষ্ঠ সন্তানকে দেখে অবাক নেটিজেনরা (Netizen)। জেহ-কে দেখে তৈমুরের কথাই মনে পড়ে যায় অনুরাগীদের। যা নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায় নেট জনতার একাংশের মধ্যে।

দেখুন...

 

 

View this post on Instagram

 

জেহ আলি খানের (Jeh Ali Khan) জন্মের পর থেকেই তাকে ক্যামেরার সামনে থেকে সরিয়ে ফেলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। এমনকী, জেহকে কোনওভাবেই ক্যামেরার সামনে আনতে চান না বলেও জানান সইফ, করিনা। যা নিয়ে শুরু হয়ে যায় জোর শোরগোল।

জেহ-কে নিয়ে তৈমুরের মতো কোনও সমালোচনা হোক কিংবা তাঁরা কটাক্ষের মুখে পড়ুন, তেমন কোনও পরিস্থিতিতে পড়তে চাননি সইফিনারা। সেই কারণে জেহ-র মুখ দেখানো তো দূর অস্ত, তার নামও প্রথমে প্রকাশ করেননি বলিউডের এই পাওয়ার কাপল।

আরও পড়ুন: Delta Plus COVID-19: ডেল্টা প্লাসের হানাদারি, কোভিডের নয়া প্রজাতিতে মহারাষ্ট্রে ৩ নম্বর মৃত্যু

সম্প্রতি করিনা (Kareena Kapoor Khan) জানান, তাঁর কনিষ্ঠ সন্তানের নাম জেহ আলি খান। ছোট ছেলের নাম নিয়ে বিতর্ক না চাইলেও, নেটিজেনদের কেউ কেউ মন্তব্য করতে শুরু করেন, তৈমুরের ভাইয়ের নাম জেহ নয় জেহাঙ্গির।  তবে নেটিজেনরা যে মন্তব্যই করুন না কেন, এ বিষয়ে পালটা মুখ খুলতে দেখা যায়নি সইফ আলি খান (Saif Ali Khan) কিংবা করিনা কাপুর খানকে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement