Salman Khan: কোভিডের থাবায় লকডাউন, বি টাউনের ২৫ হাজার কর্মীকে সাহায্য সলমনের

সলমনের সাহায্য

মুম্বই, ৭ মে:  ফের সাহায্যের হাত বাড়ালেন সলমন খান। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ক্ষতিগ্রস্থ বি টাউনের একাধিক কর্মীর পরিবার। রোজগার বন্ধের জেরে বেকার হয়ে যাওয়া কর্মীদের এবার ১৫০০ করে দিয়ে সাহায্য করতে চাইছেন সলমন। সেই অনুযায়ী সমস্ত কাজও শুরু করে দিয়েছেন সলমন খান (Salman Khan)।

FWICE-এর অশোক দুবে জানান, সলমন খানের ম্যানেজার তাঁদের সঙ্গে কথা বলেছেন। করোনা ভাইরাসের (Corona) দ্বিতীয় ঢেউয়ের জেরে যে লকডাউন চলছে, তার ফলে যাঁরা কাজ হারিয়েছেন,তাঁদের নাম এবং ব্যাঙ্কের নথি জমা করার কথা বলা হয়। সেই অনুযায়ী, বি টাউনের (Bollywood) ওইসব কর্মীদের সাহায্য করা হবে বলে জানান সলমনের ম্যানেজার।

ইন্ডাস্ট্রির ২৫ হাজার কর্মীর অ্য়াকাউন্টে সলমন শিগগিরই ১৫০০ করে ডিপোজিট করবেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:  Sonu Sood: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী সোনু সুদ?

এদিকে করোনার (COVID 19) দ্বিতীয় ঢেউয়ে যখন গোটা দেশের সঙ্গে গোটা মুম্বই বিপর্যস্ত, সেই সময় ফ্রন্টলাইন ওয়ার্কাসদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সলমন। ফ্রন্টলাইন ওয়ার্কাসরা যাতে ঠিকমতো খাবার পান, নিজে দাঁড়িয়ে থেকে সেই ব্যবস্থা করেন বলিউড অভিনেতা।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement