Shilpa Shetty's Husband Raj Kundra: রাজের বিরুদ্ধে নগ্ন ছবি প্রকাশের অভিযোগ, শিল্পাকে নিয়ে ব্যাকুল পুনম পান্ডে

পুনম বলেন, ২০১৯ সালে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জালিয়াতি এবং চুরির অভিযোগেই রাজের বিরুদ্ধে ওই সময় তিনি আদালতের দ্বারস্থ হন।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ জুলাই: 'এই মুহূর্তে শিল্পা শেট্টি এবং তাঁর সন্তানরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, তা অনুভব করতে পারছি। এই মুহূর্তে শিল্পার (Shilpa Shetty) সঙ্গে মানসিকভাবে রয়েছি। সেই কারণেই নিজের পুরনো অভিজ্ঞতা নিয়ে কথা বলতে চাই না।' রাজ কুন্দ্রার গ্রেফাতারির পর এমনই মন্তব্য করলেন অভিনেত্রী পুনম পান্ডে (Poonam Pandey)।

পুনম বলেন, ২০১৯ সালে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জালিয়াতি এবং চুরির অভিযোগেই রাজের (Raj Kundra) বিরুদ্ধে ওই সময় তিনি আদালতের দ্বারস্থ হন। বিষয়টি এখনও বিচারাধীন, তাই কোনও মন্তব্য করতে চান না। তবে আইনের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে বলেও জানান পুনম পান্ডে।

প্রসঙ্গত তাঁর অনুমতি না নিয়েই রাজ কুন্দ্রার সংস্থা তাঁর নগ্ন ছবি এবং ফোন নম্বর প্রকাশ করে দেয় বলে ২০১৯ সালে আদালতের দ্বারস্থ হন পুনম পান্ডে। যা কনিয়ে ওই সময় হইচই শুরু হলেও, তা থেমে যায়।

আরও পড়ুন: Shilpa Shetty's Husband Raj Kundra: 'নগ্ন অডিশন'-এর প্রস্তাব, রাজের বিরুদ্ধে বিস্ফোরণ মডেলের

রাজ কুন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে পুনম পান্ডে একটি অ্যাপ বানানোর সিদ্ধান্ত নেন। ওই সময় পুনমের নামে অ্যাপটি বাজারেও নামে। তবে আর্থিক লেনদেন নিয়ে রাজ কুন্দ্রার সঙ্গে গোলযোগ হওয়াতেই পুনম পান্ডে ব্যবসার ওই অংশীদারিত্ব থেকে বেরিয়ে যান। ওই সময়ই নাকি তাঁর অনুমতি না নিয়ে নগ্ন ছবি এবং অভিনেত্রীর ফোন নম্বর রাজ কুন্দ্রার সংস্থা প্রকাশ করে দেয়। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পুনম পান্ডে। এরপরই তিনি আদালতের দ্বারস্থ হন।

রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পুনম পান্ডেকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও মন্তব্য করতে চান না বলে স্পষ্ট জানান পুনম পান্ডে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement