Shilpa Shetty's Husband Raj Kundra: 'নগ্ন অডিশন'-এর প্রস্তাব, রাজের বিরুদ্ধে বিস্ফোরণ মডেলের
সাগরিকা বলেন, ৩,৪ বছর ধরে তিনি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত। মুম্বইতে কেরিয়ার শুরুর পর বেশি কাজ না করলেও, গত বছর লকডাউনের সময় তিনি ওয়েব সিরিজের প্রস্তাব পান।
মুম্বই, ২০ জুলাই: পর্নোগ্রাফি (Pornography) মামলায় সোমবার রাতে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra)। শিল্পার স্বামীর গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মডেল অভিনেত্রী সাগরিকা সোনা (Sagarika Shona)।
সাগরিকা বলেন, ৩,৪ বছর ধরে তিনি মডেলিং এবং অভিনয়ের সঙ্গে যুক্ত। মুম্বইতে কেরিয়ার শুরুর পর বেশি কাজ না করলেও, গত বছর লকডাউনের সময় তিনি ওয়েব সিরিজের প্রস্তাব পান। ওই সময় উমেশ কামাতজি (রাজের সহকারী, যাঁকে আগেই গ্রেফতার করা হয় পর্নোগ্রাফি মামলায়) তাঁকে ফোন করেন। তিনি জানান, রাজ কুন্দ্রা প্রযোজিত ওয়েব সিরিজে তিনি কাজ করতে চান কি না। রাজের বিষয়ে জিজ্ঞাসা করলে, জানতে পারেন তিনি অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী।
সাগরিকার অডিশন নেওয়া হয় ভিডিয়ো কলের মাধ্যমে। যেখানে উমেশ কামাত, রাজ কুন্দ্রা এবং আরও একজন হাজির ছিলেন। ভিডিয়ো কলের মাধ্যমে অডিশনের সময় সাগরিকাকে পোশাক খুলে নগ্ন হয়ে অডিশন দিতে বলেন রাজ। যা শুনে তিনি প্রত্যাখান করেন বলে জানান সাগরিকা সোনা নামে ওই মডেল অভিনেত্রী।
প্রসঙ্গত মডেল অভিনেত্রী গেহানা বশিষ্ট-এর গ্রেফতারির পর উমেশ কামাতে পর্নোগ্রাফি মামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করে।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2021 02:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

