Shilpa Shetty's Husband Raj Kundra: 'পর্নস্টাররা এখন...', পর্নোগ্রাফি মামলায় গ্রেফতারির পর ভাইরাল রাজের পুরনো ট্য়ুইট
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্নোগ্রাফি মামলা নিয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই মামলার মূল অভিযুক্ত (কি কন্সপিরেটর) হিসেবেই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে।
মুম্বই, ২০ জুলাই: পর্নোগ্রাফি মামলায় রবিবার রাতে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে। রবিবার রাতে কুন্দ্রার গ্রেফতারির পর জোর শোরগোল শুরু হয়ে যায় বলিউড (Bollywood) জুড়ে। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার ভাইরাল হতে শুরু করেছে অভিনেত্রীর স্বামীর পুরনো পোস্ট। যেখানে পর্নস্টারদের (Porn Stars) নিয়ে মন্তব্য করেন তিনি।
রাজের যে পুরনো স্টেটাসগুলি ভাইরাল হতে শুরু করেছে তাঁর গ্রেফতারির পর, দেখুন সেগুলি...

রাজের পুরনো ট্যুইটই যে ভাইরাল (Viral) হতে শুরু করেছে তাই নয়, ভাইরাল হয় কপিল শর্মার শোয়ের একটি ভিডিয়ো ক্লিপও। যেখানে কপিলকে বলতে শোনা যায়, কখনও শিল্পাকে নিয়ে শপিং করতে যান রাজ, আবার কখনও ফুটবল ম্যাচ দেখতে যান। কিছু না করে, রাজ কুন্দ্রা কীভাবে রোজগার করেন এত টাকা, তা নিয়ে প্রশ্ন করেন কপিল। যদিও পুরোটাই মজার ছলে।
शिल्पा शेट्टी के पति राज कुंद्रा को क्राइम ब्रांच ने
अश्लील फिल्में बनाने के आरोप मे किया गिरफ्तार.
Finally everyone got the right answer of the question asked by kapil sharma on #TheKapilSharmaShow many years ago.#RajKundra #shilpashettykundra #RajKundraArrest pic.twitter.com/TcMFujKiyu
— Dessie Aussie (@DessieAussie) July 19, 2021
রবিবার রাতে মুম্বই পুলিশের (Mumbai Police) ক্রাইম ব্রাঞ্চের তরফে গ্রেফতার করা হয় শিল্পপতি রাজ কুন্দ্রাকে।
পুলিশ সূত্রে খবর, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পর্নোগ্রাফি মামলা নিয়ে নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। ওই মামলার মূল অভিযুক্ত (কি কন্সপিরেটর) হিসেবেই গ্রেফতার করা হয় রাজ কুন্দ্রাকে। পাশাপাশি রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ রয়েছে পুলিশের হাতে। যার জেরে বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় অভিনেত্রীর স্বামীকে।
(The above story first appeared on LatestLY on Jul 20, 2021 12:14 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

