Athiya Shetty-KL Rahul’s Wedding: চলতি মাসেই বিয়ের পিঁড়িতে আথিয়া শেট্টি, কে এল রাহুল, প্রকাশ্যে তারিখ

সুনীল শেট্টির খান্ডালার বাড়িতেই আথিয়া এবং রাহুলের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়দের নিয়েই আথিয়া এবং রাহুলের বিয়ে সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে।

Athiya Shetty, KL Rahul (Photo Credit: Instagram)

মুম্বই, ১২ জানুয়ারি: এবার বিয়ের পিঁড়িতে বসছেন কে এল রাহুল (K L Rahul) এবং আথিয়া শেট্টি (Athiya Shetty)। চলতি মাসেই বলিউড এবং ২২ গজের এই জুটির বিয়ের আসর বসতে চলেছে বলে খবর। ২১ জানুয়ারি থেকে সুনীল শেট্টি কন্যা আথিয়া এবং ক্রিকেটার কে এল রাহুলের বিয়ের উৎসব, অনুষ্ঠান শুরু হবে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। ২৩ জানুয়ারি আথিয়া শেট্টি এবং কে এল রাহুলের চার হাত এক হবে।

সুনীল শেট্টির খান্ডালার বাড়িতেই আথিয়া এবং রাহুলের বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা যাচ্ছে। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়দের নিয়েই আথিয়া এবং রাহুলের বিয়ে সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Rakhi Sawant Is Pregnant?: আদিলের সঙ্গে বিয়ের পরই কি অন্তঃত্ত্বা? কী বললেন রাখি সাওয়ান্ত

আথিয়া এবং কে এল রাহুলের বিয়েতে অক্ষয় কুমার, সলমন খান, জ্যাকি শ্রফরা যেমন থাকবেন তেমনি বিরাট কোহলি, এম এস ধোনিরাও হাজির হবেন বলে খবর। ফেল হাই প্রোফাইল বিয়ের প্রস্তুতি চলছে একেবারে পুরোদমে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement