Aryan Khan Drug Case: আরিয়ানকে মাদক সংগ্রহে সাহায্য করেন অনন্যা? অভিযোগ অস্বীকার অভিনেত্রীর

আরিয়ানের খানকে একাধিক মাদক পাচারকারী এবং কারবারীর নম্বর দিয়েছিলেন অনন্যা পান্ডে। ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আরিয়ানের নম্বর। এমন অভিযোগ অস্বীকার করেন অনন্যা পান্ডে।

Ananya Pandey, Aryan Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২২ অক্টোবর: মাদক (Drug Case) সংগ্রহে আরিয়ান খানকে সাহায্য করতেন অনন্যা পান্ডে। একবার নয়, পরপর ৩বার আরিয়ানকে মাদক সংগ্রহে সাহায্য করেছেন অনন্যা। এমনই একটি রিপোর্ট প্রকাশ্যে আসে এনসিবির (NCB) তরফে।

জানা যাচ্ছে, আরিয়ানের খানকে (Aryan Khan) একাধিক মাদক পাচারকারী এবং কারবারীর নম্বর দিয়েছিলেন অনন্যা পান্ডে। ফলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আরিয়ানের নম্বর। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে পরপর ৩ বার আরিয়ানকে মাদক সংগ্রেহ সাহায্য করেন অনন্যা পান্ডে। আরিয়ান খান এনং অনন্যা পান্ডের (Ananya Pandey) হোয়াটস অ্যাপের চ্যাট থেকে এমনই সব তথ্য প্রকাশ্যে উঠে আসতে শুরু করেছে।

আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে অনন্যার 'ড্রাগ চ্যাট', প্রকাশ্য়ে বিস্ফোরক তথ্য

তবে মাদক সংগ্রহে আরিয়ানকে তিনি কখনও সাহায্য করেননি বলে পালটা দাবি করেন অনন্যা পান্ডে। এমনকী, তিনি কখনও মাদকের নেশা করেননি  বলেও  দাবি করেন অনন্যা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement