Aryan Khan Drug Case: জামিন খারিজ, মাদক মামলায় বম্বে হাইকোর্টের দ্বারস্থ আরিয়ান খান

আরিয়ান খানের পাশাপাশি মুনমুন ধমেচাও বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের আবেদন করে। তবে আরবাজ শেঠ মার্চেন্টও বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Aryan Khan (Photo Credit: Aryan Khan/Instagram)

মুম্বই, ২০ অক্টোবর: স্পেশাল এনডিপিএস (NDPS Court) আদালতে বুধবার ফের জামিন খারিজ হয়ে যায় আরিয়ান খানের। স্পেশাল এনডিপিএস আদালতে আরিয়ান খানের জামিন খারিজের পর এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন শাহরুখ (Shah Rukh Khan) তনয়। বম্বে হাইকোর্টে ইতিমধ্যেই আরিয়ানের জামিনের আবেদন করা হয়েছে আইনজীবী সতীশ মানশিন্ডের তরফে।

আরিয়ান খানের (Aryan Khan) পাশাপাশি মুনমুন ধমেচাও বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামিনের আবেদন করে। তবে আরবাজ শেঠ মার্চেন্টও বম্বে হাইকোর্টে জামিনের আবেদন করেছেন কি না, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আজও মিলল না জামিন, জেলেই থাকছেন শাহরুখ তনয় আরিয়ান খান

গত ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। গোয়াগামী (Goa) প্রমোদতরীর রেভ পার্টি থেকে আরিয়ানকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। আরিয়ানের গ্রেফতারির পর তোলপাড় শুরু হয়ে যায় গোটা বলিউড জুড়ে। ভেঙে পড়েন এসআরকে নিজেও। ওই ঘটনার পর প্রথমে এনসিবি হেফাজত এবং পরে জেল হেফাজতে রয়েছেন আরিয়ান খান।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement