Arbaaz Khan and Sshura Khan: স্ত্রীকে নিয়ে প্রসূতিদের হাসপাতালে আরবাজ, ক্যামেরা দেখেই লুকালেন সুরা, মা হওয়ার সংবাদ লুকাচ্ছেন কেন?

মঙ্গলবার মুম্বইয়ের একটি প্রসূতিদের হাসপাতালে ঢোকার পথে ক্যামেরাবন্দি হন আরবাজ এবং সুরা। ক্লিনিকের বাইরে বেশ কিছটা দূরে আড়াল থেকে দম্পতিকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজি।

Arbaaz Khan and Sshura Khan (Photo Credits: Instagram)

মুম্বই, ১৬ এপ্রিলঃ খান পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। ফের বাবা হচ্ছেন আরবাজ খান (Arbaaz Khan)! মঙ্গলবার স্ত্রী সুরাকে নিয়ে প্রসূতিদের হাসপাতালে যান প্রযোজক তথা অভিনেতা। আর সেই ভিডিয়ো মুম্বই আলোকচিত্রীরা ক্যামেরাবন্দি করেন। তা নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই খান পরিবারে নতুন সদস্যের আগমন নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে কি আবারও জেঠু হচ্ছেন সলমন!

একদিকে লাগাতার বলিউড ভাইজান সলমন খানকে (Salman Khan) প্রাণনাশের হুমকি। নিরাপত্তার ঘেরাটোপে বাড়ির বাইরে পা রাখেন অভিনেতা। তাঁর বাসভবন গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ঢাকা হয়েছে বুলেট-প্রুফ কাঁচে। পরিবারের এমন সঙ্কটের মুহূর্তে খুশির জোয়ার আনতে চলেছে ছোট্ট সদস্য। মঙ্গলবার মুম্বইয়ের একটি প্রসূতিদের হাসপাতালে ঢোকার পথে ক্যামেরাবন্দি হন আরবাজ এবং সুরা (Arbaaz Khan and Sshura Khan)। ক্লিনিকের বাইরে বেশ কিছটা দূরে আড়াল থেকে দম্পতিকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎজি। ক্যামেরা দেখতে পেতেই অস্বস্তিতে পড়েন আরবাজ। স্বামীর পিছনে আড়াল হওয়ার চেষ্টা করেন সুরা।

প্রসূতিদের হাসপাতালের বাইরে ক্যামেরাবন্দি আরবাজ এবং সুরাঃ

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)

এদিন কালো রঙের একটি প্যান্ট এবং ঢিলেঢালা সাদা শার্টে দেখা গিয়েছে আরবাজ-পত্নীকে। সাধারণত, গর্ভাবস্থার সময়ে এই ধরণের ঢিলেঢালা পোশাক পড়তেই পছন্দ করেন মেয়েরা। তবে তারকাদের ক্ষেত্রে তাঁরা গর্ভাবস্থা পাপারাৎজির থেকে আড়াল করতে এমন পোশাক পড়েন।

২০২৩ সালের ডিসেম্বরে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রযোজক তথা অভিনেতা আরবাজ খান এবং রূপসজ্জাশিল্পী সুরার (Sshura Khan) চারহাত এক হয়েছিল। বিয়ের দু বছরের মধ্যেই দম্পতি কোলে আসতে চলেছে সন্তান। অভিনেত্রী মালাইকা আরোরা সঙ্গে ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় আরবাজের। প্রাক্তন দম্পতির একটি ছেলে রয়েছে।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement