Anurag Kashyap Sexual Harassment Case: যৌন হেনস্থার অভিযোগে অনুরাগ কাশ্যপের নামে এফআইআর দায়ের করতে চলেছেন তেলুগু অভিনেত্রী

যৌন হেনস্থার অভিযোগে অনুরাগ কাশ্যপের নামে এফআইআর দায়ের করতে চলেছেন তেলুগু অভিনেত্রী। সোমবারই তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা জানান। মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে তাঁর নামে এফআইআর দায়ের করবেন অভিনেত্রী। অভিনেত্রীর আইনজীবী নীতিন সাতপুতে বিবৃতি দিয়ে জানিয়েছেন,"সন্ধে ৮ টায় অভিনেত্রীর বাড়িতে পৌছাব। সেখান থেকে ৮ টা বেজে ৩০ মিনিট থেকে ৯ টার মধ্যে পুলিশ স্টেশনে পৌঁছে যাব। তারপর পরিচালকের নাম অভিযোগ দায়ের করা হবে।"

অনুরাগ কাশ্যপ (Photo Credits: Twitter)

যৌন হেনস্থার অভিযোগে অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) নামে এফআইআর দায়ের করতে চলেছেন তেলুগু অভিনেত্রী। সোমবারই তিনি পুলিশে অভিযোগ জানানোর কথা জানান। মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশনে তাঁর নামে এফআইআর দায়ের করবেন অভিনেত্রী। অভিনেত্রীর আইনজীবী নীতিন সাতপুতে বিবৃতি দিয়ে জানিয়েছেন,"সন্ধে ৮ টায় অভিনেত্রীর বাড়িতে পৌছাব। সেখান থেকে ৮ টা বেজে ৩০ মিনিট থেকে ৯ টার মধ্যে পুলিশ স্টেশনে পৌঁছে যাব। তারপর পরিচালকের নাম অভিযোগ দায়ের করা হবে।"

প্রসঙ্গত, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার (Sexual Harassment) অভিযোগ তোলেন এক তেলুগু অভিনেত্রী (Telugu Actress)। এই অভিযোগ সম্পূর্ণ 'ভিত্তিহীন' বলে পাল্টা দাবি করেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি, একটি তেলুগু সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী অভিযোগ করেন, নিজের বাড়িতে ডেকে অনুরাগ তাঁর শ্লীলতাহানি করেন। আরও বলেন, "অনুরাগ কাশ্যপের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে আলাপ। ২০১৪-১৫ সালে তার সঙ্গে আমি প্রথম দেখা করি। সঙ্গে আমার ম্যানেজারও ছিলেন। দ্বিতীয় দিন, আমাকে ওর বাড়িতে ডেকে পাঠায় অনুরাগ। আমাকে বলেছিল, এমন পোশাক পরতে যাতে আমাকে দেখে নায়িকা মনে না হয়। আমি সালোয়ার-কামিজ পরে গিয়েছিলাম।" আরও পড়ুন, বলিউডের মাদকচক্রে এবার দীপিকা পাদুকোনের নাম, তোপ দাগলেন কঙ্গনা

অভিনেত্রী অভিযোগ তৃতীয় দিন দেখা করতে গেলে, সেখানে অনুরাগ একটি অ্যাডাল্ট ফিল্ম চালিয়ে দেয়। তিনি বলেন,"নোংরাভাবে শরীর ছুঁতে থাকে কাশ্যপ, এরপর অনুরাগ নিজের পরনের পোশাক খুলে ফেলে। আমার পোশাকও খোলার চেষ্টা করে। আমার শ্লীলতাহানি করার চেষ্টা করে। আমি বারবার বলতে থাকি, আমার পছন্দ হচ্ছে না। কিন্তু, আমার কথায় কোনও কর্ণপাত না করে ও নিজের নোংরা কাজ চালিয়ে যেতে থাকে। যখন ও বুঝতে পারে, আমাকে বাগে আনতে পারছে না, তখন সে বাধ্য হয়ে বলে, প্রস্তুত হয়ে পরের বার আসতে।"

অনুরাগের প্রাক্তন স্ত্রী কল্কি কেকলিন অবশ্য এই অভিযোগ মানেননি। তাঁর সম্পূর্ণ সমর্থন রয়েছে অনুরাগের ওপর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement