Akshay Kumar: 'বচ্চন পান্ডের' জন্য বিপুল পারিশ্রমিক, নেটিজেনদের তোপের মুখে অক্ষয় কুমার

বলিউড বর্তমানে 'রিমেকহুডে' পরিণত হয়েছে। বলিউডে কোনও প্রকৃত সিনেমার গল্প নেই। সবকিছুই দক্ষিণ সিনেমা থেকে কপি করা হচ্ছে। আর সেই কপি করা ছবির জন্য অক্ষয় কেনএত টাকা চাইছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

Akshay Kumar In Bachchan Pandey (Photo Credit: Instagram)

মুম্বই, ১০ ফেব্রুয়ারি:  তামিল ছবি 'ভীরম'-এর রিমেক হচ্ছে বলিউডে। থালা অজিত-এর ভীরম-এর রিমেক অনুযায়ী তৈরি হচ্ছে বচ্চন পান্ডে (Bachchan Pandey)। অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবং কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনয় করছেন বচ্চন পান্ডেতে। অক্ষয় কুমার এই বচ্চন পান্ডের কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন?

রিপোর্টে প্রকাশ, বচ্চন পান্ডের জন্য অক্ষয় কুমার ৯৯ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। বিপুল পারিশ্রমিকের খবর প্রকাশ্যে আসতেই অক্ষয় কুমারকে নিয়ে জোরদার শোরগোল শুরু হয়ে যায়। এমনকী, অক্ষয় কেন ৯৯ কোটি নিচ্ছেন!  একেবারে ১০০ কোটি নিতে পারতেন বলে কটাক্ষ করেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, অনেক তো বয়স হল। এবার অবসর নিন অক্ষয় কুমার।

আরও পড়ুন:  Javed Akhtar On Hijab Row: যেভাবে ছাত্রীদের ভয় দেখানো হচ্ছে, সেই গুন্ডামি দেখলে ঘৃণা হয়, হিজাব বিতর্কে জাভেদ আখতার

শুধু তাই নয়, বলিউড বর্তমানে 'রিমেকহুডে' পরিণত হয়েছে। বলিউডে কোনও প্রকৃত সিনেমার গল্প নেই। সবকিছুই দক্ষিণ সিনেমা থেকে কপি করা হচ্ছে। আর সেই কপি করা ছবির জন্য অক্ষয় কেন ৯৯ কোটি চাইছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। যা নিয়ে শুরু হয়ে যায় জোর শোরগোল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement