Shilpa Shetty: তাঁকে কেউ লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না, রাজের গ্রেফতারির পর প্রথম পোস্ট শিল্পার

গত সোমবার রাতে রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা। পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির স্বামীকে।

শিল্পা শেট্টি, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৩ জুলাই: কোনও কিছুই তাঁর জীবন থেকে তাঁকে বিচ্ছিন্ন করতে পারবে না। তাঁর জীবনের লক্ষ্য নির্দিষ্ট। তাই কোনও কিছু তাঁকে তাঁর লক্ষ্য থেকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এভাবেই প্রথম পোস্ট শেয়ার করলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে শিল্পা জেমস টারবারের একটি স্টেটাস শেয়ার করেন। রাজের গ্রেফতারির পর মনের কী অবস্থা, সে বিষয়ে মুখ না খুললেও পরোক্ষভাবে তা বুঝিয়ে দেন শিল্পা শেট্টি।

দেখুন...

এদিকে ২৩ জুলাই অর্থাৎ আজই রাজ কুন্দ্রার জেল হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। পর্নোগ্রাফি মামলায় রাজের মুক্তি নিয়ে আদালত আজ ফের কী রায় দেয়, সেদিকে তাকিয়ে প্রায় গোটা দেশ।

আরও পড়ুন: Pegasus: 'জঙ্গিদের' গতিবিধি জানতে পেগাসাসের ব্যবহার? ইজরায়েলি স্পাইওয়্যার নিয়ে রাহুলের তোপ মোদী, শাহকে

গত সোমবার রাতে রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখা। পর্ন ফিল্ম তৈরির অভিযোগে গ্রেফতার করা হয় শিল্পা শেট্টির স্বামীকে। গ্রেফতারির পর কয়েক ঘণ্টার মধ্যে আদালতে তোলা হয় রাজ কুন্দ্রাকে। যেখানে রাজের আইনজীবী দাবি করেন, কোনও ছবিতে যদি যৌন মিলন না দেখানো হয়, তাহলে তা কীভাবে নীল ছবি হতে পারে। যদিও আইনজীবীর এই দাবির পরও জামিন পাননি রাজ কুন্দ্রাকে।

জানা যায়, 'হটশটস' নামে একটি অ্যাপের মাধ্যমে পর্ন ফিল্ম (Pornography) ছড়িয়ে দিতেন রাজ কুন্দ্রা। পাশাপাশি পর্ন কাণ্ডে গ্রেফতারি এড়াতে রাজ কুন্দ্রা ক্রাইম ব্রাঞ্চের অফিসারকে ২৫ লক্ষ ঘুষও দেন। যদিও তারপরও রফা হয়নি। গ্রেফতার করা হয় ব্যাবসায়ী রাজ কুন্দ্রাকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement