Arjun Kapoor: বনি কাপুরের সঙ্গে শ্রীদেবীর বিয়ে মানতে পারেননি, বাবা-মায়ের বিচ্ছেদে 'ট্রমাটিক' হয়ে পড়েন অর্জুন

অর্জুন জানান, বাবা-মায়ের বিচ্ছেদের জেরে তিনি ট্রমাট্রিক হয়ে পড়েন। ফলে বাবা-ছেলের যে সুসম্পর্ক, তা কোনওদিনই বনি কাপুরের সঙ্গে তাঁর গড়ে ওঠেনি বলে জানান অর্জুন। তাঁর পড়াশোনাতেও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব পড়ে। অর্জুন ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন বলে জানান।

Arjun Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ২০ ডিসেম্বর: অর্জুন কাপুরের (Arjun Kapoor) যখন মাত্র ১০ বছর বয়স, সেই সময় তাঁর বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। শ্রীদেবীর (Sridevi) সঙ্গে ওই সময় সম্পর্কে জড়ান বনি কাপুর। শ্রীদেবীর সঙ্গে বনি কাপুরের সম্পর্কের জেরে মোনা শৌরির সঙ্গে বলিউডের (Bollywood) প্রযোজকের বিচ্ছেদ হয়ে যায়। যা অর্জুনের শিশু মনে প্রভাব ফেলে জোরদার। বাবা-মায়ের বিচ্ছেদের পর অর্জুন নিজেকে প্রথমে সামলাতে পারেননি। বাবা-মায়ের বিচ্ছেদের জের প্রকটভাবে তাঁর জীবনে পড়ে। সম্প্রতি একটি পদকাস্টে নিজের জীবন নিয়ে খোলসা করেন অর্জুন কাপুর। আর সেখানেই তাঁর বাবা,মায়ের বিচ্ছেদের বিষয়টি উঠে আসে।

অর্জুন জানান, বাবা-মায়ের বিচ্ছেদের জেরে তিনি ট্রমাট্রিক হয়ে পড়েন। ফলে বাবা-ছেলের যে সুসম্পর্ক, তা কোনওদিনই বনি কাপুরের সঙ্গে তাঁর গড়ে ওঠেনি বলে জানান অর্জুন। তাঁর পড়াশোনাতেও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব পড়ে। অর্জুন ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন বলে জানান। তবে বাবার ওই সিদ্ধান্ত তাঁর মন ভেঙে দিয়েছিল। ফলে পড়াশোনাতেও তিনি নিজেকে গুছিয়ে নিতে পারেননি বলে জানান অভিনেতা। সবকিছু মিলিয়ে অর্জুন কাপুর শ্রীদেবীর সঙ্গে বাবার দ্বিতীয় বিয়ের বিষয়টি একেবারেই মেনে নিতে পারেননি বলে জানান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement