Shreyas Talpade: সামনে এল ইমার্জেন্সি ছবির নতুন পোস্টার, অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়াসকে চেনা দায়!

Photo Credit_Instagram

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে কঙ্গনা রানাওয়াত এর ইমার্জেন্সি ছবির ট্রেলার। সেখানে ইন্দিরা গান্ধীর লুকে সকলকে চমকে দিয়েছিলেন কঙ্গনা, এবার চমকে দেওয়ার পালা শ্রেয়াস তালপাড়ের। শ্রেয়াস এমন এক চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন, যে চরিত্রে তাঁর লুক দেখে সকলেই অবাক। কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ইমার্জেন্সি’ ছবিতে শ্রেয়াসকে দেখা যাবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীয়ের চরিত্রে। ছবিতে তাঁর লুক পোস্টার শেয়ার করে শ্রেয়াস লিখেছেন, “আমজনতার প্রিয়, সাচ্চা দেশপ্রেমী, দূরদর্শী এক ব্যক্তি, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীয়ের জীবনকে পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আমি গর্বিত। আমি আশা করছি আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারব।”

 

View this post on Instagram

 

A post shared by Shreyas Talpade (@shreyastalpade27)

ইমার্জেন্সির পরিচালক ও প্রযোজক দুই-ই কঙ্গনা রানাওয়াত নিজে। ইন্দিরা গান্ধী যখন প্রধান মন্ত্রী হয়েছিলেন, সে সময় অটল বিহারী বাজপেয়ী একজন ঝকঝকে তরুণ নেতা ছিলেন। তিনিও ইমার্জেন্সি সময়কারই হিরো। শ্রেয়াসকে সেই চরিত্রে পেয়ে কঙ্গনা ভীষণই খুশি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement