Salman Khan and Salim Khan Receive Death Threat: খুন হবেন, হুমকি চিঠি পেলেন সলমন ও সেলিম খান
রবিবার প্রাণনাশের হুমকি-সহ চিঠি পেলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খান
রবিবার প্রাণনাশের হুমকি-সহ চিঠি পেলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খান। এরপরেই মুম্বই পুলিশে বিষয়টি জানিয়ে সলমন খানের পরিবারের তরফে এফআইআর দায়ের হয়েছে।
রোজকার মতো রবিবার ভোরের দিকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সেলিম খান। হেঁটে আসার পর বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে বেশ খানিকটা সময় বসে থাকেন তিনি। রবিবার সেখানে বসতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাাঁর হাতে চিঠি ধরিয়ে দেয়। যার মধ্যে সেলিম খান ও ছেলে সলমন খানকে খুনের হুমকির কথা লেখা ছিল।
এর পরেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে বান্দ্রা থানায় যোগাযোগ করেন সেলিম খান। হুমকির বিষয়টি জানিয়ে ভারতীয় দণ্ডবিধির ৫০৬-২ ধারায় মামলা রুজু হয়। কে বা কারা এই হুমকি চিঠি পাঠিয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Advertisement
Advertisement
Advertisement