Big Boss 11 Rape: বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনল বিগ বস সিজন ১১ এর প্রতিযোগী, তদন্তে দিল্লি পুলিশ

বিগ বস ১১ চলাকালীন অভিযোগকারিনীকে সলমান খানের সঙ্গে বেশ মজা করতে দেখা গেছে। কিন্তু 'বিগ বস' ঘর থেকে বেরিয়ে আসার পর এই প্রতিযোগী কোনো বিশেষ কাজ বা বিশেষ খ্যাতিও পাননি।

Bigg Boss Season 17

সলমান খানের রিয়েলিটি শো 'বিগ বস'-এর ১১ তম সিজন এর এক মহিলা প্রতিযোগী তার বন্ধুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন। 'বিগ বস 11'-এর এই মহিলা প্রতিযোগী তার বন্ধুর বিরুদ্ধে তাকে তার ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ এনেছেন দক্ষিণ দিল্লির টিগেরি পুলিশ  থানায়।  যার ভিত্তিতে একটি এফআইআর ও নথিভুক্ত করা হয়েছে।

সংবাদ সংস্থার রিপোর্ট অনুসারে বিগ বসের আসরে এই মহিলা প্রতিযোগী খুবই জনপ্রিয় ছিলেন এবং এর আগেও তিনি অনেক বিতর্কের সঙ্গে যুক্ত ছিলেন। বিগ বস ১১ চলাকালীন অভিযোগকারিনীকে সলমান খানের সঙ্গে বেশ মজা করতে দেখা গেছে। কিন্তু 'বিগ বস' ঘর থেকে বেরিয়ে আসার পর এই প্রতিযোগী কোনো বিশেষ কাজ বা বিশেষ খ্যাতিও পাননি। তবে বিগ বসের আসরে অনেক আলোচনার সৃষ্টি করেছিল ওই প্রতিযোগী।

যে প্রতিযোগীরা বিগ বস ১১ সিজনে ছিলেন-

বিগ বসএর ১১ তম সিজনে যে প্রতিযোগীদের দেখা গিয়েছিল তাদের মধ্যে রয়েছে শিল্পা শিন্ডে, আরশি খান, হিনা খান, বেনাফশা সুনাওয়ালা, বিকাশ গুপ্তা, হিতেন তেজওয়ানি, প্রিয়াঙ্ক শর্মা, পুনেশ, আকাশ দাদলানি, লভ, বন্দগী কালরা, স্বপ্না চৌধুরী, মেহজাবি, শিবানী  দুর্গা, জ্যোতি কুমারী, জুবায়ের খান, সব্যসাচী তৃপ্তি এবং ঢিংচ্যাক পূজার মত সোশ্যাল মিডিয়া স্টাররা।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement