Arijit Singh Cancels Chennai Concert: পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদ, কোটি টাকার ক্ষতির পরোয়া না করেই বড় পদক্ষেপ অরিজিৎ সিংয়ের

আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে কনসার্ট করার কথা ছিল গায়কের। রমরমিয়ে হয়েছিল টিকিট বিক্রি। কিন্তু আচমকাই পহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে সেই কনসার্ট বাতিল করার ঘোষণা করেছেন তিনি।

Arijit Singh (Photo Credits: X)

মুম্বই, ২৫ এপ্রিলঃ জম্মু কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। ভূ-স্বর্গে (Kashmir) ভ্রমণে গিয়ে ২৬ জন নিরীহ পর্যটককে জঙ্গিদের (Terrorist) গুলিতে নির্মমভাবে মরতে হয়েছে। ক্রোধে, ক্ষোভে, শোকে ফেটে পড়ছে গোটা দেশ। পহেলগামে জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছেন তারকারাও। জম্মু কাশ্মীরের বৈসরন উপত্যকা, যার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্থানীয়রা 'মিনি সুইজারল্যান্ড' নাম দিয়েছিল সেখানে এমন মৃত্যু মিছিলের চিত্র রাতের ঘুম কেড়েছে দেশবাসীর। এবার প্রতিবাদের আওয়াজ তুললেন গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিতের প্রতিবাদী ভাষা বরাবরই আর পাঁচজন তারকার চেয়ে ভিন্ন। দেশের এমন কঠিন পরিস্থিতিতে নিজের আসন্ন চেন্নাই কনসার্টটি বাতিল করে দিলেন গায়ক (Arijit Singh Cancels Chennai Concert)।

কোটি টাকার ক্ষতি হবে জেনেও এমন বড় সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। আগামী ২৭ এপ্রিল, রবিবার চেন্নাইয়ে কনসার্ট করার কথা ছিল গায়কের। রমরমিয়ে হয়েছিল টিকিট বিক্রি। কিন্তু আচমকাই পহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে সেই কনসার্ট বাতিল করার ঘোষণা করেছেন তিনি। শোয়ের আয়োজকদের তরফে জানানো হয়েছে, যারা টিকিট কেটেছিলেন তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। টিকিটের টাকা সরাসরি পৌঁছে যাবে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

বাতিল অরিজিতের আসন্ন চেন্নাই কনসার্টঃ

Arijit Singh Instagram Story (Photo Credits: Instagram)

আসমুদ্র হিমাচলের শ্রোতা-অনুরাগীরা যার কনসার্টের জন্যে দীর্ঘদিন ধরে পথ গোনেন, শিল্পী এবং আয়োজকদের প্রতিবাদের এমন সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন তাঁরাও। বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজকদের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়, 'সাম্প্রতিক এবং মর্মান্তিক ঘটনার আলোকে, শিল্পী এবং আয়োজকরা সম্মিলিতভাবে আগামী রবিবার, ২৭ এপ্রিল চেন্নাইতে নির্ধারিত আসন্ন অনুষ্ঠানটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা কনসার্টের টিকিট কেটেছিলেম প্রত্যেকে টাকা ফেরত পাবেন'।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement