Annu Kapoor On Tamannaah Bhatia: 'কী সুন্দর দুধ সাদা শরীর', তামান্নাকে নিয়ে কুরুচিকর মন্তব্য অন্নু কাপুরের, তুমুল সমালোচনা, দেখুন ভিডিয়ো

Tamannaah Bhatia, Annu Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ১৩ অক্টোবর: তামান্না ভাটিয়াকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন অনু কাপুর। 'মাশআল্লাহ ক্যায়া দুধিয়া বদন হ্যায়', একটি সাক্ষাৎকারে হাজির হয়ে এমনই মন্তব্য করেন অন্নু কাপুর (Annu Kapoor)। তারপরই বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে নিয়ে তমুল চর্চা শুরু হয়ে যায়। তামান্না ভাটিয়াকে নিয়ে অন্নু কাপুর যে মন্তব্য করেন, তা অত্যন্ত কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেন বহু মানুষ।

সম্প্রতি শুভঙ্কর মিশ্র নামে এক ইউটিউবারের শোয়ে হাজির হন অন্নু কাপুর। সেখানে হাজির হয়ে অন্নু কাপুর হঠাৎ করেই তামান্নাকে (Tamannaah Bhatia) নিয়ে আলটপকা মন্তব্য করেন। শুভঙ্করের শোয়ে তামান্নার হাজির হয়ে একবার বলেছিলেন, তাঁর 'আজ কী রাত' গান শুনে, নাচ দেখে শুনে বাচ্চারা ঘুমিয়ে পড়ে।

তামান্নার পুরনো সেই ভিডিয়োর প্রসঙ্গ উঠলে অন্নু কাপুর বলেন, তামান্নার 'দুধ সাদা শরীর'। সেই সঙ্গে তামান্নার 'আজ কী রাত' শুনে কত বছরের বাচ্চারা ঘুমোয় বলে প্রশ্ন তোলেন অন্নু কাপুর। সেই সঙ্গে তামান্নার গানে ৭০ বছরের শিশুরাও কি ঘুমিয়ে পড়েন বলে শুভঙ্কর মিশ্রকে পালটা প্রশ্ন করেন অন্নু কাপুর।

বর্ষীয়ান অভিনেতার ওই সাক্ষাৎকার সামনে আসতেই তা নিয়ে জোর চর্চা এবং সমালোচনা শুরু হয়ে যায়। সেই সঙ্গে অভিনেত্রীর সম্পর্কে যে মন্তব্য করেন অন্নু কাপুর, তা নিয়ে তাঁকে তুমুল কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে।

আরও পড়ুন: Diwali 2025: স্ত্রীর সামনেই ববি দেওল জড়িয়ে ধরলেন প্রীতি জিন্টাকে, দেখুন দীপাবলি পার্টির ক্লিক

শুনুন তামান্না ভাটিয়াকে নিয়ে কী বললেন অন্নু কাপুর...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement