Anjali Arora Kacha Badam Girl: কাঁচা বাদাম' খ্যাত অঞ্জলি অরোরার নতুন গান ‘Fly Karke 2’ ট্রেন্ডিং, 'সীতা' বিতর্কের মাঝেই ফের চর্চায়

জনপ্রিয় বাংলা গান 'কাঁচা বাদাম'-এর রিল বানিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছানো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অঞ্জলি অরোরা ফের খবরের শিরোনামে।

Anjali Arora Fly Karke 2 Music Video Out (Photo Credits: @SpeedRecords/ YouTube)

Anjali Arora Kacha Badam Girl : জনপ্রিয় বাংলা গান 'কাঁচা বাদাম'-এর রিল বানিয়ে রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছানো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অঞ্জলি অরোরা ফের খবরের শিরোনামে। সম্প্রতি তাঁর আসন্ন পৌরাণিক ছবি 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা - শ্রী রাম কী'-তে দেবী সীতার চরিত্রে তাঁর কাস্টিং নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছে। সাধারণ নেটিজেনদের একাংশ থেকে শুরু করে ট্রোলাররা অঞ্জলিকে দেবী সীতার মতো শ্রদ্ধেয় চরিত্রে অভিনয় করার জন্য তীব্রভাবে কটাক্ষ করছেন।

ফের চর্চায় অঞ্জলী আরোরা

তবে এই তুমুল ট্রোল ও মানসিক চাপের মধ্যেই নিজের পেশাদার জীবনকে এক চুলও থামতে দেননি অঞ্জলি। সমস্ত বিতর্ককে একপাশে সরিয়ে রেখে মিউজিক লেবেল 'স্পিড রেকর্ডস'-এর ব্যানারে মুক্তি পেল তাঁর নতুন পাঞ্জাবি মিউজিক ভিডিও 'Fly Karke 2'। গায়ক সাব্বার সঙ্গে এই গানটিতে অঞ্জলির রোমান্টিক কেমিস্ট্রি ও লুক ইতিবাচক সাড়া ফেলছে ভক্তদের মধ্যে। বিতর্ক যতই থাকুক না কেন, ইউটিউবে গানটি মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার ভিউ পেরিয়ে গেছে এবং হু হু করে ট্রেন্ডিংয়ের দিকে এগোচ্ছে।

দেখুন ভিডিও

নতুন গান 'Fly Karke 2' এবং নেটপাড়ার প্রতিক্রিয়া

জনপ্রিয় শিল্পী সাব্বা এবং জাসমিন আখতারের কণ্ঠে গাওয়া এই গানটি মূলত একটি রোমান্টিক ট্র্যাক। ভিডিওটিতে অঞ্জলি ও সাব্বার রসায়ন দর্শকদের বেশ নজর কেড়েছে। ট্রোলিংয়ের চরম আবহেও তাঁর এই নতুন গানটি নেটদুনিয়ায় বেশ ভালোই সাড়া পাচ্ছে।

'রামায়ণ' সিনেমায় কাস্টিং ঘিরে কেন এত ক্ষোভ?

অভিষেক সিং পরিচালিত 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' ছবির টিজার ও পোস্টার প্রকাশ্যে আসতেই ট্রোলের শিকার হন অঞ্জলি। ছবিতে প্রভু রামের চরিত্রে অভিনয় করছেন দেব শর্মা এবং দেবী সীতার ভূমিকায় রয়েছেন অঞ্জলি।

দর্শকদের অসন্তোষ: এক্স (টুইটার) ও রেডডিটের মতো প্ল্যাটফর্মে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের মতে, কেবল সস্তা প্রচার ও 'পিআর স্টান্ট'-এর জন্য অঞ্জলিকে এমন একটি পবিত্র চরিত্রে নেওয়া হয়েছে। পৌরাণিক চরিত্রে অভিনয়ের জন্য যে ধরণের গাম্ভীর্য ও অভিনয় দক্ষতা প্রয়োজন, তা তাঁর নেই বলে দাবি করেছেন নিন্দুকেরা।

ছবি মুক্তির দিন: সমস্ত বিতর্ক ও কাস্টিং সংক্রান্ত ঝামেলার মধ্যেই ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, 'কাঁচা বাদাম' রিলসের সাফল্য অঞ্জলিকে ২০২২ সালে কঙ্গনা রানাউতের রিয়্যালিটি শো 'লক আপ'-এ পৌঁছে দিয়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে বলিপাড়ায় পা রাখার এই যাত্রায় প্রথম পৌরাণিক ছবিতেই অঞ্জলি অরোরাকে বিশাল বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement