Bollywood: প্রয়াত কাপুর পরিবারের অন্যতম সদস্য, শোকের ছায়া অনিল-বনিদের পরিবারে

ফের বলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত অনিল, বনি ও সঞ্জয়ের মা নির্মল কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৯০ বছর।

ফের বলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত অনিল, বনি ও সঞ্জয়ের মা নির্মল কাপুর (Nirmal Kapoor)। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৯০ বছর। জানা যাচ্ছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। এদিন বিকেল ৫টা ২৫ নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন নির্মল কাপুর। গত বছরেও তাঁকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পরিবারের সঙ্গে জন্মদিনও পালন করেছিলেন তিনি। তবে এবারে আর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারলেন না নির্মল কাপুর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার।

ইতিমঘ্যেই তাঁর মরদেহ আনা হয়েছে অনিল কাপুরের বাসভবনে। সেখানে হাজির হয়েছেন বনি কাপুর, সঞ্জয় কাপুর, রীনা কাপুর অর্জুন কাপুর, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অংশুলা কাপুর, সানায়া কাপুর, হর্ষবর্ধন কাপুর সহ বাকি সদস্যরা অন্যদিকে সোনম কাপুর ও তাঁর পরিবারের সদস্যরাও পৌঁছেছেন।

দেখুন পোস্ট

এছাড়া বলিউডের অনান্য অভিনেতারাও পৌঁছেছেন অনিল কাপুরের বাড়িতে। খবর পেয়েই জাভেদ আখতার, রানি মুখোপাধ্যায়, আনিস বাজমি, ববিতা কাপুর সহ একাধিক ব্যক্তিত্ব অনিল কাপুরের বাড়িতে শ্রদ্ধা জানাতে হাজির হন। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ শনিবার নির্মল কাপুরের শেষকৃত্য সম্পন্ন হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement