Amitabh Bachchan Turns 80:৮০ তম জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরে যাচ্ছে বিগ বি-র টাইমলাইন, ভক্তদের তালিকায় প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী (দেখুন)
বলিউডের 'শাহেনশা' অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন আজ।অভিনয় থেকে শুরু করে ব্যক্তিত্ব সবেতেই বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি।অমিতাভের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্ত
বলিউডের 'শাহেনশা' অমিতাভ বচ্চনের ৮০তম জন্মদিন আজ।অভিনয় থেকে শুরু করে ব্যক্তিত্ব সবেতেই বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করেছেন তিনি।১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ দিয়ে কেরিয়ার শুরু করেন অমিতাভ। ১৯৭১ সালে ‘আনন্দ’ ছবির জন্য পান প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সহ-অভিনেতা হিসেবে। ১৯৭৩ সালের ‘জঞ্জির’ ছবির সাফল্য বদলে দেয় অমিতাভের ভাগ্য। সেই থেকেই বলিউডে রাজত্ব করছেন অমিতাভ। অমিতাভের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্ত। শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যাকগ্রাউন্ডে অমিতাভের কালজয়ী বেশ কিছু ছবির কোলাজের সুন্দর গ্রাফিক্স বানিয়ে কিংবদন্তী শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অমিতাভকে ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
এই বিশেষ দিনটি উদযাপন করতে মুম্বাইয়ের বিভিন্ন সিনেমা হলে অমিতাভ অভিনীত সর্বশেষ ছবি ‘গুডবাই’ সিনেমার প্রতিটি টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ৮০ টাকা। প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্সের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
চিত্র নির্মাতা করণ জোহার তার ফেসবুক একাউন্ট থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অমিতাভ বচ্চনকে
বিশেষ দিনে বিগ বি-কে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন মেয়ে শ্বেতাও। বাবার জন্য শেয়ার করলেন মন ছুঁয়ে যাওয়া বার্তা। বরাবরই অমিতাভের খুব কাছের তাঁর মেয়ে। বচ্চন পরিবারের সঙ্গেই বেশিরভাগটা সময় কাটান অমিতাভ-কন্যা বিয়ের পরেও।
৮০ বছরের জন্মদিনের ঠিক আগে অমিতাভের মুক্তি পাওয়া ছবি ‘গুডবাই’ চলছে থিয়েটারে। এছাড়াও হাতে রয়েছে দীপিকা পাড়ুকোনের সঙ্গে হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক এবং প্রোজেক্ট কে। হাতে রয়েছে ‘উঁচাই’-এর কাজও। সঙ্গে টিভির পর্দাতেও সপ্রতিভ অমিতাভ। তার কেবিসির নতুন সিজনে নতুন রঙ ছড়াচ্ছেন তিনি। আজ জন্মদিনের বিশেষ পর্বে থাকবে তার ছেলে অভিষেক বচ্চন। সেট এর ছবি দিয়ে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন জুনিয়র বচ্চন ও।