After Pahamgam attack, Twitterati Fumes On Fawad Khan's 'Abir Gulaal': 'এখনও পাক অভিনেতাদের সিনেমা দেখতে হবে?' ফাওয়াদ খান, বাণী কাপুরের 'আবীর গুলাল' বয়কটের ডাক
আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা আবীর গুলাল-এর। পাক অভিনেতা ফাওয়াদ খানের উপস্থিতি নিয়ে মানুষ ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন আবীর গুলাল-এর বিরুদ্ধে। পহেলগাম হামলার পর আবীর গুলাল নামের এই সিনেমা কোনওভাবেই হলে মুক্তি পাবে না। এমন দাবি করছেন বহু মানুষ।
দিল্লি, ২৩ এপ্রিল: পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) পর 'আবীর গুলাল' (Abir Gulaal) এর বিরুদ্ধে ফুঁসে উঠছেন বহু মানুষ। পহেলগাম হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। আহত ১৭ জন। পহেলগামে জঙ্গিদের নির্বিচারে গুলি চালানোর ঘটনায় যখন তোলপাড় শুরু হয়েছে বিশ্ব জুড়ে,সেই সময় আবীর গুলাল নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন বহু মানুষ। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Pakistani Actor Fawad Khan) এবং অভিনেত্রী বাণী কাপুরের (Vaani Kapoor) সিনেমা আবীর গুলাল বয়কটের ডাক দিচ্ছেন বহু মানুষ।
আগামী ৯ মে মুক্তি পাওয়ার কথা আবীর গুলাল-এর। পাক অভিনেতা ফাওয়াদ খানের উপস্থিতি নিয়ে মানুষ ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন আবীর গুলাল-এর বিরুদ্ধে। পহেলগাম হামলার পর আবীর গুলাল নামের এই সিনেমা কোনওভাবেই হলে মুক্তি পাবে না। এমন দাবি করছেন বহু মানুষ।
কেউ বলতে শুরু করেন, পহেলগামের মত নারকীয় হামলার পর এখনও পাকস্তানি অভিনেতাদের সিনেমা মানুষ কীভাবে দেখতে পারে?
ফাওয়াদ খান এবং বাণী কাপুর অভিনীত আবীর গুলাল যাতে কোনওভাবে ভারতে মুক্তি পেতে না পারে, সে বিষয়ে সওয়াল শুরু করেন বহু মানুষ।
কারও কথায়, এখনও পাকিস্তানি অভিনেতাদের সিনেমা আমাদের দেখতে হবে?
প্রসঙ্গত অ্যায় দিল হ্যায় মুসকিল-এও ছিলেন ফাওয়াদ খান। ২০১৬ সালে যখন ঊরি হামলা হয়, তখন অনুষ্কা শর্মা, রণবীর কাপুর এবং ঐশ্বর্য রাই বচ্চনের সিনেমা থেকে ফাওয়াদ খানের অংশ কাটছাট করা হয়। পাক অভিনেতাকে নিয়ে সেই সময়ও মানুষ যখন ক্ষোভ উগরে দিতে শুরু করেন, তেমনি এবার আবীর গুলাল মুক্তির আগেও পহেলগাম হামলা, ফাওয়াদের ভারতীয় সিনেমা জীবনকে আর একবার শেষ করে দিল বলেই মনে করছেন অনেকে।