'থ্রি ইডিয়েটস'-র পর ফের করিনা কাপুরের সঙ্গে জুটি বাঁধছেন আমির খান?

থ্রি ইডিয়েটস-র পর আরও একবার ফিরতে পারে আমির খান-করিনা কাপুর জুটির রসায়ন। হলিউডে বিখ্যাত সিনেমা টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প'-র বলিউডের অফিসিয়াল রিমেকে আমিরের সঙ্গে দেখা যেতে পারে করিনাকে।

ফের একসঙ্গে দেখা যাবে আমির খান-করিনা কাপুরকে? ((Photo Credits: Instagram)

মুম্বই, ১৪ জুন: থ্রি ইডিয়েটস (3 Idiots)-র পর আরও একবার ফিরতে পারে আমির খান (Aamir Khan)-করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) জুটির রসায়ন। হলিউডে বিখ্যাত সিনেমা টম হ্যাঙ্কসের 'ফরেস্ট গাম্প' (Forrest Gump)-র বলিউডের অফিসিয়াল রিমেকে আমিরের সঙ্গে দেখা যেতে পারে করিনাকে। ১৯৯৪ সালে অস্কার জয়ী ফরেস্ট গাম্প-এর রিমেক করতে চলা সিনেমার নাম হবে'লাল সিং চাড্ডা'। আমির নিজে করিনাকে এই সিনেমায় চাইছেন।

ক দিনের মধ্যেই এই সিনেমার কাস্টিংয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে যেতে চলেছে। আগামী বছর ২০ ডিসেম্বর এই সিনেমাটি রিলিজ করার কথা। ছবিটি প্রযোজনা করবেন লাল সিং চাড্ডার গল্প লিখছেন অতুল কুলকার্ণি। পরিচালনা করবেন ‘সিক্রেট সুপারস্টার'-এর পরিচালক অদ্বৈত চন্দন। আমির খান নিজের জন্মদিনে এই ছবিটির কথা ঘোষণা করেছিলেন। আরও পড়ুন- প্রিয়াঙ্কা চোপড়া-র লুককে টেক্কা দিচ্ছেন বোন পরিণীতি চোপড়া! (দেখুন ছবিতে)

' থাগ অফ হিন্দোস্তান' একেবারে সুপার ফ্লপ হওয়ার পর থেকে খুব মেপে পা ফেলতে চাইছেন আমির খান। রাকেশ শর্মা-র বায়োপিকে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে আমির এখন শুধু 'ফরেস্ট গাম্প'-র রিমেক নিয়ে ব্যস্ত। এত বড় একটা চিরকালীন সিনেমার রিমেক করা নিয়ে বেশ সর্তক আমির। কারণ কোথাও একটু ভুল হলেই সমালোচনার ঝড় বইবে। 'লাল সিং চাড্ডা' সিনেমায় দেখানো হয় সাধারণ এক মানুষ তাঁর মধ্যে ও সামনে থাকা নানা প্রতিবন্ধকতা জয় করে কী করে শুধু তার জেদ ও ভালবাসাকে সম্বল করে এগিয়ে যান। আমির এই সিনেমায় মুখ্য ভূমিকায়। আর আমিরের বিপরীতে করিনাকে দেখা যেতে পারে। সঈফ পত্নী করিনা এখন লন্ডনে আংরেজি মিডিয়াম সিনেমার শ্যুটিংয়ের কাজে ব্যস্ত।

আগামী অগাস্ট মাস পর্যন্ত লন্ডনে এই সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত থাকবেন করিনা। তবে এর মাঝে আগামী মাসে মুম্বইয়ে কিছুদিনের জন্য ফিরবেন। সেই সময়ই লাল সিং চাড্ডা সিনেমায় থাকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। বেবো রাজি হলে, থ্রি ইডিয়েটেস-এর পর দ্বিতীয় সিনেমায় একসঙ্গে দেখা যাবে আমির-করিনাকে। ফরেস্ট গাম্প সিনেমায় ছিলেন টম হ্যাঙ্কস, রবিন রাইট। গ্রে সিনিস, স্যালি ফিল্ড, হ্যালি জোয়েল অসমেট এবং মেকেল্টি উইলিয়ামসন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement