প্রিয়াঙ্কা চোপড়া-র লুককে টেক্কা দিচ্ছেন বোন পরিণীতি চোপড়া! (দেখুন ছবিতে)
নিজের সৌন্দর্য, অভিনয় ক্ষমতায় বলিউডে এখন পরিণীতির একটা আলাদা ব্র্যান্ড তৈরি হয়েছে। এখনও পর্যন্ত আট বছরের বলিউড কেরিয়ারে পরিণীতি যেমন হিট সিনেমায় অভিনয় করছেন, তেমনই চিত্র সমালোচকদের কাছে ভালো নম্বর পাওয়া ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন।
মুম্বই, ১৩ জুন: বলিউডে পা রাখার সময় পরিণীতি চোপড়া (Parineeti Chopra)-কে পরিচয় দেওয়া হয়েছিল মেগাস্টার প্রিয়াঙ্কা চোপড়ার বোন হিসেবে। কিন্তু নিজের সৌন্দর্য, অভিনয় ক্ষমতায় বলিউডে এখন পরিণীতির একটা আলাদা ব্র্যান্ড তৈরি হয়েছে। দিদি প্রিয়াঙ্কা যখন হলিউডে দাপাচ্ছেন, তখন বলিউডে 'চোপড়া সৌন্দর্য'-র ধারা এগিয়ে নিয়ে চলেছেন পরিণীতি।
ক্যাটরিনা, দীপিকা পাড়ুকোনদের পরই বলিউডে এখন প্রযোজকদের পছন্দের তালিকায় চলে এসেছেন পরিণীতি। 'ইশকজাদে' থেকে 'হাসি তো ফাসি'-র মত সিনেমায় অভিনয় করা এই সুন্দরী নায়িকা এখন ব্যস্ত সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে একতা কাপুরের 'জাবারিয়া জোড়ি'সিনেমার শ্য়ুটিংয়ে। তার আগেই অবশ্য দিবাকর ব্যানার্জি পরিচালিত ব্ল্যাক কমেডি সিনেমা 'সন্দীপ অউর পিঙ্কি ফারার'-এ দেখা যেতে চলেছে পরিণীতিকে। হাজারো কাজের ব্যস্ততার মাঝে অবশ্য দেশে ফেরা দিদি প্রিয়াঙ্কার জন্য সময় রাখছেন পরিণীতি। প্রিয়াঙ্কা এখন মুম্বইয়ের বাড়িতে আছেন। আরও পড়ুন- প্রিয়াঙ্কা চোপড়া-র চমকপ্রদ পোশাকের মাঝে ধরা দিল তাঁর চোটের ছবি (দেখুন ছবিতে)
তাই সন্ধ্যায় দুই বোনের গল্পের জন্য প্রিয়াঙ্কার কাছে পৌঁছে যাচ্ছেন পরিণীতি। আর সেই সময়ই পরিণীতির কার্যত নো মেক লুক ধরা পড়ল। অনেকেই বলছেন, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন পরিণীতি- দেখুন ছবিতে




এখনও পর্যন্ত আট বছরের বলিউড কেরিয়ারে পরিণীতি যেমন হিট সিনেমায় অভিনয় করছেন, তেমনই চিত্র সমালোচকদের কাছে ভালো নম্বর পাওয়া ছবিতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। 'লেডিস ভার্সেস রিকি বহেল' দিয়ে বলিউডে পা রেখেছিলেন পরিণীতি। এখন সাইনা নেহওয়ালের বায়োপিকের কাজে ব্যস্ত তিনি।
(The above story first appeared on LatestLY on Jun 13, 2019 08:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

